Mamata Banerjee: কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ২০১৩ সালের একটি পুরনো মামলায় নোটিশ দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল দিল্লি পুলিশের একটি দল। তাঁকে মূলত সাক্ষী হিসেবে নোটিশ দেওয়া হয়েছে।

Mamata Banerjee: : কলকাতা পুলিশ জানিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দিতে গিয়েছিল দিল্লি পুলিশের একটি দল। কলকাতা পুলিশের বয়ান অনুযায়ী, ২০১৩ সালের ৯ এপ্রিলের একটি পুরনো মামলার প্রেক্ষিতে এই নোটিশ দেওয়া হয়েছে। নয়া দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলাটি দায়ের হয়েছিল। ক্রিমিনাল প্রসিডিওর কোড বা সিআরপিসি (CrPC)-র ১৬০ নম্বর ধারা অনুযায়ী এই নোটিশটি পাঠানো হয়েছে।

Scroll to load tweet…

মামলাটিতে ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি (IPC)-র একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে রয়েছে ১৮৬ (সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া), ৩৫৩ (সরকারি কর্মীকে কর্তব্য পালনে বাধা দিতে অপরাধমূলক বলপ্রয়োগ), ৩৩২ (সরকারি কর্মীকে বাধা দিতে স্বেচ্ছায় আঘাত করা), ১৪৭ (দাঙ্গা), ১৪৯ (বেআইনি জমায়েত) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্যে একাধিক ব্যক্তির দ্বারা সংঘটিত কাজ) নম্বর ধারা।

Scroll to load tweet…

পুলিশ জানিয়েছে, এই মামলায় তাঁকে শুধুমাত্র সাক্ষী হিসেবেই নোটিশটি দেওয়া হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।