কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
10:07 PM (IST) Oct 08
Cristiano Ronaldo: ফুটবল মাঠে এবং মাঠের বাইরে গত দু'দশকে অনেক নজির গড়েছেন পর্তুগাল (Portugal) ও আল-নাসরের (Al-Nassr FC) মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার তিনি আর্থিক ক্ষেত্রেও নতুন নজির গড়লেন।
08:34 PM (IST) Oct 08
বৃষ্টি বিদায়ে শহরে আসবে ঠাণ্ডার আমেজ। এমনই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আকাশ মেঘমুক্ত হলেই ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদও। আগামী সপ্তাহের শেষের দিক থেকেই নাকি বোঝা যাবে ঠাণ্ডার আমেজ।
08:04 PM (IST) Oct 08
India tour of Australia, 2025: আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। তার আগে দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে ভারতীয় দল।
07:48 PM (IST) Oct 08
আপনার সারমেয় কে প্রতিদিন প্রচুর পরিমাণে জল খাওয়ান এবং আদ্রতা যুক্ত খাবার খাওয়ান। তাহলে তার শরীর থাকবে সুস্থ।
06:39 PM (IST) Oct 08
India tour of Australia 2025: কয়েকদিন পরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। দুই ভাগে অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন ভারতীয় ক্রিকেটাররা। কারণ, এখন দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies tour of India, 2025) বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল।
05:09 PM (IST) Oct 08
IFA Shield 2025: বুধবার শুরু হল বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট আইএফএ শিল্ড। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেল সফলতম দল ইস্টবেঙ্গল (East Bengal FC)। ফলে লাল-হলুদ শিবির খুশি।
04:58 PM (IST) Oct 08
আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন ট্র্যাভিস হেড এবং প্যাট কামিন্স।
04:17 PM (IST) Oct 08
Premier League: দীর্ঘদিন ধরে সাফল্য পাচ্ছে না ইংল্যান্ড তথা বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। তবে এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রাক্তন ফুটবলার মাইকেল ওয়েন (Michael Owen)।
02:50 PM (IST) Oct 08
ক্যালিফোর্নিয়ায় দিওয়ালিকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা: ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম মঙ্গলবার দিওয়ালিকে সরকারি ছুটি করার আইনে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে ক্যালিফোর্নিয়া আমেরিকার তৃতীয় রাজ্য হিসাবে এই স্বীকৃতি দিল।
02:41 PM (IST) Oct 08
Australia U19 vs India U19: ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্ম যে তৈরি, তা অনূর্ধ্ব-১৯ দলের অস্ট্রেলিয়া সফরে প্রমাণ হয়ে গেল। এই সফরে ওডিআই, টেস্ট সিরিজের সব ম্যাচেই জয় পেল ভারতীয় দল।
02:20 PM (IST) Oct 08
IND vs WI Test: দিল্লী টেস্টের পিচ সামনে এসেছে। জানা যাচ্ছে, আহমেদাবাদের মতো নয়! বরং, উল্টো ধরণের পিচ বানানো হয়েছে দ্বিতীয় টেস্টের জন্য। আর এই পিচে বেশি সাহায্য পাবেন ব্যাটাররা।
02:05 PM (IST) Oct 08
ইন্ডিয়া মোবাইল কংগ্রেস: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ২০২৫-এর উদ্বোধন করলেন। এই অনুষ্ঠানটি ৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই সময়ে প্রধানমন্ত্রী মোদী ভারতে সস্তা ইন্টারনেট ডেটা নিয়ে কথা বলেন।
01:34 PM (IST) Oct 08
India vs Australia Series 2025: শারীরিক ফিটনেস বজায় রাখতে জিমে অনেক বেশি সময় কাটান রোহিত এবং প্রতিদিন দুই ঘণ্টা করে ব্যাটিং অনুশীলনও করেন বলে জানা যাচ্ছে।
12:27 PM (IST) Oct 08
Jawa Yezdi Motorcycles: জাওয়া ইয়েজদি প্রথম প্রিমিয়াম ৩৫০সিসি মোটরসাইকেলের অনলাইন খুচরা বিক্রয় শুরু করে।
10:57 AM (IST) Oct 08
Cancer Cell: তারা গবেষণা করে দেখেন, শারীরিকভাবে কোনও ব্যক্তি চাপে পড়লেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয় ক্যানসারের কোষগুলি। মূলত, সেই শক্তির জন্যই ডিএনএ-র ক্ষতি হয়। আর তা মেরামত করে ফেলে ওই কোষ। এমনটাই দাবি বিজ্ঞানীদের।
10:30 AM (IST) Oct 08
10:10 AM (IST) Oct 08
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান AIM-120 অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (AMRAAM)-এর একটি নতুন ব্যাচ পেতে চলেছে। যা ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার একটি নতুন পর্বের ইঙ্গিত দিচ্ছে।
09:48 AM (IST) Oct 08
সিআইএল-র অধীনস্থ দুটি সংস্থা, কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড এবং ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড-এ চিফ একজিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২টি শূন্যপদে ৩ বছরের মেয়াদের জন্য এই নিয়োগ হবে, যার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
09:47 AM (IST) Oct 08
Rohit Sharma: ভালো পারফর্ম করতে চান আসন্ন সিরিজে। সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। সেইসঙ্গে, আত্মবিশ্বাসকে সঙ্গী করেই উড়ে যাবেন অজিভূমে।
09:10 AM (IST) Oct 08
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পশ্চিম ভারতে প্রাকৃতিক কারণে বর্ষা বিদায়ের প্রক্রিয়া থমকে যাওয়ায়, বাংলা থেকে বর্ষা বিদায় নিতে এ বছর দেরি হতে পারে। জেনে নিন বিস্তারিত।