কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

10:42 PM (IST) Oct 13
Durgapur Case: সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌগত রায় জানিয়েছেন, ‘‘দেশের অন্যান্য প্রান্তের থেকে বাংলায় মহিলাদের সুরক্ষা কিন্তু অনেক ভালো। মহিলাদেরও কিন্তু অত রাতে কলেজ থেকে বেরোনো উচিত নয়।"
09:41 PM (IST) Oct 13
Durgapur Crime News: দুর্গাপুর গণধর্ষন কাণ্ডের ঘটনায় এবার রাজ্য সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন নির্যাতিতা তরুণীর বাবা। কী অভিযোগ করেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
08:32 PM (IST) Oct 13
News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
07:40 PM (IST) Oct 13
Donald Trump On Ind Pak Conflict: ভারত-পাক সঙ্ঘাত থামানো নিয়ে এবার ফের নিজের পক্ষেই সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
06:27 PM (IST) Oct 13
Supreme Court On WB SSC Scam: চাকরি দুর্নীতি মামলায় যেখানে পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হয়েছে সেখানে নতুন আর কোনও মামলা শোনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। কেন মামলা শুনবে না শীর্ষ আদালত? দেখুন ফটো গ্যালারিতে…
06:00 PM (IST) Oct 13
Maldah News: সুদের চক্করে পড়ে দেনার টাকা মেটাতে না পারায় আত্মহত্যা। অভিযোগের তির পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
05:40 PM (IST) Oct 13
২০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার বিনিময়ে এবার ইজরায়েল হামাসের ২০০০ প্যালেস্তানীয় বন্দিকে মুক্তি দেবে। এই বন্দিদের ট্রাকে করে গাজার নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে, হামাস দুই দফায় ২০ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিয়েছে।
05:26 PM (IST) Oct 13
অহোঈ অষ্টমী ২০২৫: এই বছর ১৩ অক্টোবর, সোমবার অহোঈ অষ্টমীর উৎসব পালিত হবে। এই দিনে অহোঈ মাতার পূজা করার প্রথা রয়েছে। এই ব্রততে মহিলারা সন্ধ্যায় তারা দর্শন করেন এবং তারপর চাঁদের দর্শন করেন।
05:17 PM (IST) Oct 13
Nobel For Economics 2025: মাত্র দুই দিনের ব্যবধানে ফের নোবেল জয়। বিশ্ব শান্তির পর এবার অর্থনীতিতে নোবেল পেলেন তিন গবেষক। কারা তাঁরা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
04:42 PM (IST) Oct 13
Kolkata Purple Line Metro News: বছর শেষের আগেই মেট্রোযাত্রীদের জন্য রয়েছে দারুন সুখবর। এবার কলকাতার আরও এক লাইনে খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে মেট্রো পরিষেবা। বিস্তারিত জানতে চোখ রাখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে…
04:18 PM (IST) Oct 13
WB CM Mamata Banerjee On Bhutan: ভুটানের ছাড়া জলেই উত্তরবঙ্গে বিপর্যয়! গত শনিবারের একটানা বৃষ্টি-ধসের পর থেকেই বিপর্যস্ত পাহাড়। পরিস্থিতি নিয়ে এবার ভুটানের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:19 PM (IST) Oct 13
Durgapur Crime News: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে নির্যাতনের ঘটনার গ্রেফতার আরও একজন। কী জানা গেল ঘটনার তদন্তে নেমে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
02:53 PM (IST) Oct 13
PAK vs SA Test: সলমন আগা ও ইমাম-উল-হক দুজনেই ৯৩ রান করে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে, মহম্মদ রিজওয়ান করেন ৭৩ রান এবং শান মাসুদও ৭৬ রান পেয়েছেন।
02:50 PM (IST) Oct 13
আয়কর ফেরত পেতে দেরি হওয়ার সাধারণ কারণ সময়মতো আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও অনেক করদাতা ফেরত (Tax Refund) পেতে দেরির সম্মুখীন হন। ট্যাক্স রিটার্ন রিফান্ড পেতে দেরি হলে কি কি করণীয় জেনে নিন
02:46 PM (IST) Oct 13
Supreme Court On Rajiv Kumar: সারদা চিটফান্ড মামলায় রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত নিয়ে সুপ্রিম ভর্ৎসনার মুখে সিবিআই। কী বলছে আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
02:43 PM (IST) Oct 13
আর্থারাইডিস হওয়ার অনেক কারণ বিদ্যমান। তবে বেশিরভাগই জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
02:34 PM (IST) Oct 13
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN) প্রথমবারের মতো ভারতীয় নেকড়েকে (Canis lupus pallipes) একটি স্বতন্ত্র প্রজাতি হিসেবে মূল্যায়ন করেছে। এর ফলে ক্যানিস গণের মধ্যে এটিকে একটি পৃথক প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার পথ প্রশস্ত হলো।
02:32 PM (IST) Oct 13
কর্ণাটকে ভোটার তালিকা চুরির অভিযোগে SIT তদন্তের PIL খারিজ করল সুপ্রিম কোর্ট। রাহুল গান্ধী প্রথম এি অভিযোগ তুলেছিলেন। তারপরই জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু কোর্ট বলেছে কমিশনে যেতে।
02:18 PM (IST) Oct 13
সোমবার হামাস গাজায় রেড ক্রসের প্রতিনিধিদের কাছে জীবিত ২০ জন ইজরায়েলি পণবন্দিদের হস্তান্তর করেছে। ইজরায়েলের পাবলিক ব্রডকাস্টার এই খবর জানিয়েছে। পণবন্দিরা কারা? তাদের পরিচয় জানুন।
01:07 PM (IST) Oct 13
India vs West Indies: দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচ (ind vs wi 2nd test match)। প্রথম ইনিংসে ভারত ৫ উইকেট হারিয়ে, ৫১৮ রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
12:58 PM (IST) Oct 13
আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং ছেসে তেজস্বী যাদবের বিরুদ্ধে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত চার্জ গঠন করেছে।
12:35 PM (IST) Oct 13
কোল্ডরিফ কাশির সিরাপের প্রস্তুতকারক সংস্থা স্রেসান ফার্মাসিউটিক্যাল কোম্পানির উৎপাদন লাইসেন্স বাতিল করার কথা সোমবার ঘোষণা করেছে তামিলনাড়ু ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট। এই কফ সিরাপ থেকেই মধ্যেপ্রদেশে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে
12:10 PM (IST) Oct 13
Pollution: ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ্যে। গত ৩০ বছর ধরে চলছে সমীক্ষা। তাতেই দেখা গেছে বছরের অধিকাংশ সময়ই ভারতের আকাশ মেঘলা থাকছে। বৃষ্টি না হলেও ঘোলাটে আকাশই এখন অধিকাংশ সময় ভারতের নিত্যসঙ্গী।
11:15 AM (IST) Oct 13
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে সেই চেনা ভঙ্গিতে পাওয়া গেল জেলার বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডলকে। বিজয়া সম্মেলনে ২০২৬ সালের ভোট নিয়েই দলের নেতা ও কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কেষ্টা।
10:31 AM (IST) Oct 13
দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীর গণধর্ষণের অভিযোগের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাতে "মেয়েদের রাতে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়"। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী প্রভাতী পরিদা
10:28 AM (IST) Oct 13
শীতকাল ২০২৫: দেশের পাহাড়ি ও সমতল এলাকায় এখন ঠান্ডা অনুভূত হচ্ছে। তাপমাত্রা ধীরে ধীরে কমছে, যার ফলে কাঁপুনি বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে, যার ফলে ঠান্ডা আরও বাড়বে।
10:09 AM (IST) Oct 13
SIR in West Bengal: নির্বাচন কমিশনের একটি সূত্রের খবর অনুযায়ী পুজোর পরে অর্থাৎ এখন থেকেই রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পুজোর ছুটি শেষের পরে কেটে গেছে এক সপ্তাহ। এখনও এই প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়নি
10:06 AM (IST) Oct 13
ডোনাল্ড ট্রাম্প: ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ভারত-পাকিস্তান বিবাদ সহ অনেক যুদ্ধ থামিয়েছেন। এছাড়াও তিনি বলেন যে এই সব তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য করেননি।
09:20 AM (IST) Oct 13
DA Case:সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা চলছে দীর্ঘ দিন ধরেই। সম্প্রতি মামলার শুনানি শেষ হয়েছে। কিন্তু রায় সংরক্ষণ করেছেন বিচারপতিরা