MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য একমাত্র দায়ি ভুটান! সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য একমাত্র দায়ি ভুটান! সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি মুখ্যমন্ত্রীর

WB CM Mamata Banerjee On Bhutan: ভুটানের ছাড়া জলেই উত্তরবঙ্গে বিপর্যয়! গত শনিবারের একটানা বৃষ্টি-ধসের পর থেকেই বিপর্যস্ত পাহাড়। পরিস্থিতি নিয়ে এবার ভুটানের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 13 2025, 04:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : ANI

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব ঘোষণা মতো সোমবার ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তাঁর লক্ষ্য পাহাড়ে বন্যা ও ধস-বিধ্বস্ত এলাকাগুলির পরিস্থিতি স্বচক্ষে দেখা। মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে থেকেই বিপর্যয় মোকাবিলার কাজের তদারকি করবেন। তবে মিরিকের দুর্গতদের জন্যে কলকাতা থেকে ত্রাণসামগ্রীও নিয়ে গিয়েছেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কালিম্পঙ- মিরিক পুনর্গঠন কাজ শুরুর নির্দেশ
Image Credit : ANI

কালিম্পঙ- মিরিক পুনর্গঠন কাজ শুরুর নির্দেশ

নবান্ন সূত্রে খবর, দার্জিলিং থেকেই কালিম্পং ও মিরিকের পুনর্গঠন কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের সময় যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন—দমকলকর্মী, এসডিআরএফ সদস্য, পুলিশ, ইঞ্জিনিয়ার, চিকিৎসক সহ সরকারি কর্মীদের রাজ্যের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করবেন তিনি। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন—“এই কর্মীরা উত্তরবঙ্গবাসীর জীবন রক্ষায় যেভাবে লড়াই করছেন, তাঁদের জন্য রাজ্য গর্বিত।”

Related Articles

Related image1
ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার ডাক্তারি ছাত্রী, দুর্গাপুরকাণ্ডে গ্রেফতার বেড়ে ৫
Related image2
৬ বছর ধরে সম্মানহানি-হয়রানির অভিযোগ, রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত সিবিআই
36
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?
Image Credit : X

কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

সোমবার পাহাড় সফরে এসে জলপাইগুড়ি জেলার বিপর্যস্ত নাগরাকাটায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে পূর্ব ঘোষণা মতো নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরিতে যোগদানের নিয়োগ পত্র হাতে তুলে দেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে পাঁচলক্ষ টাকা  ক্ষতিপূরণ দেন তিনি। 

46
ভুটানকে তোপ মুখ্যমন্ত্রীর
Image Credit : Getty

ভুটানকে তোপ মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, উত্তরবঙ্গ সফর থেকেই পাহাড়ের বন্যা পরিস্থিতি নিয়ে ভুটানকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘’ভুটান থেকে ছাড়া জলেই এই বিপত্তি। বারবার বলেও ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন করছে না তারা। অবশেষে একটি বৈঠকের আয়োজন করেছে। আমরাও আমাদের একজন অফিসারকে সেখানে পাঠাবো।'' 

56
উত্তরবঙ্গের জন্য ক্ষতিপূরণ
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের জন্য ক্ষতিপূরণ

বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই পাহাড় সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পাহাড়ে যাওয়ার আগেই দার্জিলিং-কালিম্পঙের বিপর্যয় দেখে তিনি আগেই ঘোষণা করেছিলেন যে,  বৃষ্টির তোড়ে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে তাঁদেরকে সরকারের তরফে ১ লক্ষ ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং ভেঙে যাওয়া রাস্তাঘাট, সেতু দ্রুত মেরামত করা হবে। 

66
ভুটান সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি মমতার
Image Credit : ANI

ভুটান সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি মমতার

এখানেই শেষ নয়। বৃষ্টির পর উত্তরবঙ্গের যা পরিস্থিতি তা নিয়ে ভুটানকে এদিন একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  ‘’ভুটানের জলের জন্য এই অবস্থা। ভুটান সরকার এর ক্ষতিপূরণ দিক। সব তো নিজেদের একার করতে হয়। দিল্লি তো কিছুই দেয় না।'' বলেও তোপ দেগে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকেও আক্রমণ করতে ভোলেননি রাজ্যের সর্বোচ্চ নেত্রী। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image2
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Recommended image3
Today’s News in Bengali Live: Petrol Diesel Price - পেট্রোলের দামে বাড়ল নাকি ডিজেলের দাম কমলো? জানুন আজকের দামের লেটেস্ট আপডেট
Recommended image4
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Recommended image5
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Related Stories
Recommended image1
ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার ডাক্তারি ছাত্রী, দুর্গাপুরকাণ্ডে গ্রেফতার বেড়ে ৫
Recommended image2
৬ বছর ধরে সম্মানহানি-হয়রানির অভিযোগ, রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত সিবিআই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved