MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • ৬ বছর ধরে সম্মানহানি-হয়রানির অভিযোগ, রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত সিবিআই

৬ বছর ধরে সম্মানহানি-হয়রানির অভিযোগ, রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত সিবিআই

Supreme Court On Rajiv Kumar: সারদা চিটফান্ড মামলায় রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত নিয়ে সুপ্রিম ভর্ৎসনার মুখে সিবিআই। কী বলছে আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 13 2025, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজীব কুমার মামলার শুনানি
Image Credit : Asianet News

রাজীব কুমার মামলার শুনানি

সারদা চিটফান্ড কাণ্ডের মামলায় বর্তমান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ২০১৯ সালে কলকাতা হাইকোর্টের দেওয়া আগাম জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআই দারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবাই এবং এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে ৬ বছর পর এই মামলাটির শুনানি হয়। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল প্রধান বিচারপতির বেঞ্চ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছে সুপ্রিম কোর্ট?
Image Credit : Asianet News

কী বলছে সুপ্রিম কোর্ট?

এদিন মামলার শুনানি চলাকালীন সিবিআই-কে রীতিমতো ভর্ৎসনা করে শীর্ষ আদালতের  প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ‘’৬ বছর ধরে আপনারা কী করছিলেন? কেন জিজ্ঞাসাবাদ করেননি?'' এদিকে হয়রানি এবং সম্মানহানি করতেই এই মামলা বলে দাবি রাজীব কুমারের আইনজীবীর। এই বাংলায় আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মূল প্রতিদ্বন্দ্বী রাজ্য সরকার বলে সুপ্রিম কোর্টে দাবি সলিসিটর জেনারেলের। আগামী শুক্রবার আদালত অবমাননা মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

Related Articles

Related image1
'মারিয়ার কাছ থেকে আমি নোবেল চাইনি', মাচাডোর নোবেল জয় নিয়ে অকপট ডোনাল্ড ট্রাম্প
Related image2
চিনের ওপর এবার রেগে কাঁই ডোনাল্ড ট্রাম্প, বেজিংয়ের উপর বাড়ল আরও শুল্কের বোঝা
35
প্রধান বিচারপতি প্রশ্ন
Image Credit : Getty

প্রধান বিচারপতি প্রশ্ন

সোমবার আদালতে সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতার উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন করে বলেন, ‘’ছয় বছর পর কেন এলেন?'' যদিও তার উত্তরে সলিসিটর জেনারেল আদালতে বলেন, ‘’এত বছর পর আগাম জামিন নিয়ে আমরা কিছু বলতে চাই না। তবে শুধু আগাম জামিন নয়, আমাদের অফিসারদের প্রতিক্ষেত্রে তদন্তে বাধা দেওয়া হয়েছে। তাই আমরা চাই আগে আদালত অবমাননার শুনানি হোক।'' তখন প্রধান বিচারপতি সিবিআই-এর উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, ‘’আমরা নোটিশ ইস্যু করেছিলাম। ৬ বছর ধরে আপনারা কি করছিলেন?'' তার উত্তরে সিবিআইয়ের আইনজীবী আদালতে অভিযোগ করে বলেন, ‘’বিষয়টি শুধু জামিনে আটকে নেই। এই মামলার আসল প্রতিদ্বন্দ্বী হল রাজ্য সরকার।'' 

45
রাজীব কুমারের আইনজীবীর অভিযোগ
Image Credit : ANI

রাজীব কুমারের আইনজীবীর অভিযোগ

এদিন আদালতে রাজীব কুমারের আইনজীবী অভিযোগ করে বলেন, ‘’সম্মানহানির জন্যই সিবিআই এই সমস্ত কিছু করছে।'' তিনি আরও বলেন, ‘’তদন্তে সব রকম ভাবে সহযোগিতা করা হয়েছে। গত ছয় বছরে তারা একবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেনি। শুধুমাত্র হয়রানি এবং সম্মানহানি করার জন্যই সিবিআই এই মামলা করেছে।'' গত ৬ বছরে সিবিআইয়ের ভূমিকা নিয়ে রীতিমত্ক প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘’গত ৬ বছর ধরে আপনারা কী করেছেন? কেন গত ৬ বছরে তদন্তের প্রয়োজনে ডাকেননি। কী করেছেন এত দিন? এতদিন ধরে কি আমরা মামলা বিচারাধীন রাখব? তাহলে মামলাটি রাখার দরকার কী?'' 

55
ঠিক কী ঘটেছিল?
Image Credit : social media

ঠিক কী ঘটেছিল?

২০১৯ সালের ১ অক্টোবর বিধান নগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। তিন দিনের মধ্যে ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪ অক্টোবর সুপ্রিম কোর্টে যায় সিবিআই। ২০১৯ সালের ২৫ এবং ২৯ নভেম্বর মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টে। দ্বিতীয় শুনানির দিন রাজীব কুমারকে নোটিস জারি করে সুপ্রিম কোর্ট। সেই বছর ২০ ডিসেম্বর শীর্ষ আদালতের নোটিস পান রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমার। এরপরে এই মামলা সংক্রান্ত বিষয়ে কয়েকটি আবেদন জমা পড়ে আদালতে। কিন্তু আর কোনও শুনানি হয়নি। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Onion Price: পেঁয়াজের দামে লাগাম পরাতে বড় উদ্যোগ কেন্দ্রের, আজ থেকে চলল 'কান্দা এক্সপ্রেস'
Recommended image2
হরিয়ানায় হাড়হিম করা খুন: স্বামীর পেট ১৪ ইঞ্চি কেটে নাড়িভুঁড়ি বার করে দিল স্ত্রী, তারপর কী হল?
Recommended image3
Earthquake: লাদাখের লেহ-তে ফের ভূমিকম্প, কেঁপে উঠল হিমাচল প্রদেশের মাটিও
Recommended image4
Free LPG Cylinder: বছরে ফ্রি-তে ৩টে গ্যাস সিলিন্ডার পাবে এই পরিবারগুলি, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image5
Maharashtra iPhone Case: 'আমার সংসারে তুমি বিষ ঢেলেছো'! iPhone-কাণ্ডে সঙ্গীতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
Related Stories
Recommended image1
'মারিয়ার কাছ থেকে আমি নোবেল চাইনি', মাচাডোর নোবেল জয় নিয়ে অকপট ডোনাল্ড ট্রাম্প
Recommended image2
চিনের ওপর এবার রেগে কাঁই ডোনাল্ড ট্রাম্প, বেজিংয়ের উপর বাড়ল আরও শুল্কের বোঝা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved