কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
10:56 PM (IST) Jan 23
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১৭০-২৩০ মিলিয়ন মানুষ এই পরিস্থিতির দ্বারা প্রভাবিত হতে পারে। ১২টিরও বেশি রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
10:41 PM (IST) Jan 23
India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারতীয় দল। ফলে টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে গতবারের চ্যাম্পিয়নরা তৈরি।
09:54 PM (IST) Jan 23
Mahindra Thar Roxx Star Edition তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ডিজেল ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম ১৬.৮৫ লক্ষ (এক্স-শোরুম)।
09:20 PM (IST) Jan 23
ভারতের হয়ে সবচেয়ে বেশি টি-২০ ম্যাচ খেলা দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেটার হলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি বিরাট কোহলিকে ছাড়িয়ে গিয়েছেন।
09:11 PM (IST) Jan 23
India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। শুক্রবার রায়পুরে (Raipur) সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে। এই ম্যাচ জিততে পারলে সিরিজ জয়ের পথে এগিয়ে যাবে ভারতীয় দল।
08:04 PM (IST) Jan 23
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে (Muhammad Yunus) তীব্র আক্রমণ করলেন শেখ হাসিনা (Sheikh Hasina)। তিনি বলেছেন যে ইউনূস একজন সুদখোর, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী এবং দুর্নীতিগ্রস্ত, ক্ষমতালোভী বিশ্বাসঘাতক।
07:01 PM (IST) Jan 23
নেতাজির জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের প্রতি কটাক্ষ করে বলেন, ১৯৪৭ সালে ক্ষমতায় থাকা ব্যক্তিরা স্বাধীনতার কৃতিত্ব কেবল একটি পরিবারকে দিতে চেয়েছিলেন।
05:57 PM (IST) Jan 23
এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ৬,০০০-এরও বেশি সামরিক কর্মী অংশ নেবেন, ভৈরব ব্যাটালিয়ন এবং শক্তিবান রেজিমেন্ট প্রথমবারের মতো এই জমকালো অনুষ্ঠানে অংশ নেবেন।
05:52 PM (IST) Jan 23
Ranji Trophy 2026: সুদীপ চ্যাটার্জি রীতিমতো ২২ গজে ঝড় তোলেন। ডবল সেঞ্চুরি হাঁকান এই বাঙালি ব্যাটার। তাঁর সংগ্রহে ২০৯ রান। নিঃসন্দেহে অসাধারণ একটি ইনিংস উপহার দেন তিনি।
05:13 PM (IST) Jan 23
PV Sindhu: চলতি বছরে এখনও পর্যন্ত তিনটি টুর্নামেন্টে যোগ দিয়েছেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। কিন্তু তিনি কোনও টুর্নামেন্টেই ফাইনালে পৌঁছতে পারেননি। ইন্দোনেশিয়া মাস্টার্স ৫০০ (Indonesia Masters 500) টুর্নামেন্টেও ব্যর্থ হলেন।
05:09 PM (IST) Jan 23
IND vs NZ 2nd T20: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি রায়পুরে অনুষ্ঠিত হতে চলছে। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে কী কী পরিবর্তন হতে পারে? সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে?
05:05 PM (IST) Jan 23
ট্রাম্প জানিয়েছেন যে তিনি অ্যাসপিরিন খান। এটি এর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ঘটে। এই বছরের শুরুতে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তাঁর রক্ত পাতলা করার জন্য অ্যাসপিরিন খাচ্ছেন।
04:42 PM (IST) Jan 23
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের দিকে একটি 'বিশাল নৌবহর' পাঠানো হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে
04:26 PM (IST) Jan 23
শহরের যান চলাচল আরও মসৃণ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। রেড সিগনালে না থেমে পালিয়ে গেলে আর নিস্তার মিলবে না। ঠিক খুঁজে নেওয়া হবে। বলা ভাল খুঁজে নেবে ক্যামেরা।
04:10 PM (IST) Jan 23
বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়নি। প্রার্থী তালিকাও প্রকাশ করেনি বিজেপি। বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়ে গেছে খড়গপুর শহর কার? বিজেপির অন্দরে খবর হিরণের দ্বিতীয় বিয়েতে দিলীপের ভাগ্যে খড়গপুরের শিকে ছিঁড়তে পারে।
04:06 PM (IST) Jan 23
2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের (Bangladesh) যোগ দেওয়া নিয়ে জটিলতা এখনও দূর হচ্ছে না। ভারতে খেলতে আসবে না বলে জানিয়ে দেওয়ার পরেও এই টুর্নামেন্টে যোগ দিতে চাইছে বাংলাদেশ।
03:59 PM (IST) Jan 23
T20 World Cup 2026: ক্রিকেটারদের নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে ভারতে না আসার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
03:39 PM (IST) Jan 23
২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামরিক বিষয়ক বিভাগের ট্যাবলোতে প্রদর্শিত হবে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম।
03:37 PM (IST) Jan 23
SIR: সুপ্রিম কোটের নির্দেশের পর আবারও রাজ্যে পিছিয়ে যেতে পারে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। নির্বাচন কমিশন সূত্রের খবর SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন কমপক্ষে ২ সপ্তাহ পিছিয়ে যেতে পারে।
02:59 PM (IST) Jan 23
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস দলের সমালোচনা করে বলেন, তাদের কোনও উন্নয়নমূলক কর্মসূচি নেই এবং তারা মাওবাদীদের চেয়েও চরমপন্থী এবং মুসলিম লিগের চেয়েও বেশি সাম্প্রদায়িক অবস্থান নিয়েছে।
02:58 PM (IST) Jan 23
Royal Challengers Bangalore: কোভিডের টিকা তৈরি করা আদার পুনাওয়ালা এবার বিরাট কোহলিদের দলের মালিক হতে পারেন। এবার আইপিএল-এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনে নেওয়ার জন্য দরপত্র জমা দেবেন আদার পুনাওয়ালা।
02:36 PM (IST) Jan 23
Sheikh Hasina: ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথা জল্পনা উস্কে গেল ভোটমুখী বাংলাদেশে। আন্তজার্তিক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা পুত্র তাঁর মা শেষ হাসিনার বাংলাদেশে ফেরা ও রাজনীতি থেকে অবসর নেওয়া নিয়ে একাধিক কথা বলেছেন
02:25 PM (IST) Jan 23
ইনসুলিন যদি নিজের কাজ যথাযথ ভাবে না করতে পারে, তবে খাবারের মাধ্যমে শরীরে যাওয়া শর্করা ভাঙবে না। আর সে ক্ষেত্রে দু’টি মূলগত অসুবিধা হবে, যা নানা জটিল রোগের কারণ হতে পারে।
02:23 PM (IST) Jan 23
'নেতাজি বেঁচে থাকলে তাঁকেও এসআইআর শুনানিতে ডাকা হত?', নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
01:48 PM (IST) Jan 23
বরিশালের বিখ্যাত শঙ্কর মঠের কাছে খোলা মাঠে একটি জনসভায় নেতাজি সুভাষচন্দ্র বসু পূর্ণ স্বাধীনতার জন্য একটি গণআন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়ে তাঁর স্বভাবসিদ্ধ আবেগের সঙ্গে বলে চলেছিলেন।
01:32 PM (IST) Jan 23
Messi in Kolkata: ম্যাচ পরিচালনা করা রেফারিদের এবং উক্ত ম্যাচ কমিশনারকে শাস্তি দিল আইএফএ। শাস্তির মুখে মেসির কলকাতা সফরের প্রদর্শনী ম্যাচ খেলানো রেফারিরা।
12:12 PM (IST) Jan 23
অ্যামাজন সূত্রের খবর, কোম্পানির বৃহত্তম কর্মীদের মধ্যে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS), পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিট, প্রাইম ভিডিও-র থেকে ছাটাই হতে পারে।
11:33 AM (IST) Jan 23
11:22 AM (IST) Jan 23
সুপ্রিম কোর্টের নির্দেশের পর মধ্যপ্রদেশের ধার-এর ভোজশালা-কমল মৌলা কমপ্লেক্সে বসন্ত পঞ্চমী উদযাপন শুরু। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কে নিজ নিজ ধর্মীয় আচার পালনের অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।
10:39 AM (IST) Jan 23
BJP-TMCর বিরুদ্ধে তাঁর লড়াই। এই কথা জানিয়েও হুমায়ুন কবীর জানিয়েছেন আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী তিনি। জনতা উন্নয়ন পার্টির ফলাফল নিয়েও আশাবাদী হুমায়ুন। কেন তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন তারও কারণ বলেছেন।
10:03 AM (IST) Jan 23
TikTok: ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে একটি নতুন চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটককে বাঁচানো হয়েছে। ওরাকল, এমজিএক্স এবং সিলভার লেকের মতো বিনিয়োগকারীদের সাথে একটি নতুন যৌথ উদ্যোগে বাইটড্যান্সের মালিকানা পুনর্গঠন করা হয়েছে।
09:26 AM (IST) Jan 23
আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন। ওড়িশার কটকে জন্মগ্রহণ। সেখানেই তাঁর শৈশব কেটেছিল। কিন্তু তাঁর বেড়ে ওঠা কলকাতায়। রাজনৈতিক কর্মকাণ্ড ও স্বাধীনতা আন্দোলনে জ়়ড়িয়ে পড়াও কলকাতায়।