আমাদের ভুলেও শুরু হতে পারে খারাপ সময়। শাস্ত্রে যেমন সকল সমস্যা থেকে মুক্তির উপায় আছে। তেমনই কী কারণে জীবনে জটিলতা দেখা দেয় তারও উল্লেখ আছে। শাস্ত্র মতে, এই তিনটি জিনিস ধার করতে শুরু হতে পারে খারাপ সময়। দেখে নিন কী কী।

হিন্দু শাস্ত্র সকল দেব দেবীর পুজোর জন্য আলাদা আলাদা সময় ও তিথির উল্লেখ আছে। সকল দেবতাদের জন্য আলাদা আলাদা দিন নির্দিষ্ট করা হয়েছে। কোন উপায় কোন দেবতার পুজো করলে সকল জটিলতা থেকে মুক্তি মিলবে তার উল্লেখ আছে। তেমনই রয়েছে নানান টোটকা কথা। প্রতিটি মানুষের জীবনের কখনও না কখনও খারাপ সময় আসে। তার থেকে মুক্তি পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। এর নেপথ্যে রয়েছে অনেক কারণ। ঘরের নেতিবাচক শক্তি থাকলে হতে পারে এমনটা। তেমনই গ্রহের ফেরে আসতে পারে খারাপ সময়। তেমনই আমাদের ভুলেও শুরু হতে পারে খারাপ সময়। শাস্ত্রে যেমন সকল সমস্যা থেকে মুক্তির উপায় আছে। তেমনই কী কারণে জীবনে জটিলতা দেখা দেয় তারও উল্লেখ আছে। শাস্ত্র মতে, এই তিনটি জিনিস ধার করতে শুরু হতে পারে খারাপ সময়। দেখে নিন কী কী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পেন আমরা অনেকেই ধার করে থাকি। স্কুল, কলেজ কিংবা শিক্ষা ক্ষেত্রে এটা সাধারণ বিষয়। পেন ধার করে লেখা সকলের কাছে খুবই সাধারণ বিষয়। কিন্তু, লেখা হয়ে গেলে সেই পেন ফিরিয়ে দিন। কারও পেন রেখে দেবেন না। শাস্ত্র মতে, ব্যক্তির কর্মের সঙ্গে জড়িয়ে আছে পেন। তাই তা ধার করলে হতে পারে অমঙ্গল। এই ভুল আর কখনও করবেন না। হতে পারে অমঙ্গল। 

ঝাঁটা ভুলেও ধার করবেন না। ঝাঁটা ঘর পরিষ্কারের কাজে লাগলেও তা মা লক্ষ্মীর প্রতীক। শাস্ত্র মতে ঝাঁটা ধার করলে মা লক্ষ্মী রেগে যান। এতে হতে পারে অমঙ্গল। মেনে চলুন এই বিশেষ টিপস। ভুলেও কারও থেকে ঝাঁটা ধার নেবেন না। অবশ্যই মেনে চলুন এই টোটকা। আর ঘরের সঠিক স্থানে রাখবেন ঝাঁটা। তা না হলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন।

তেমনই নুন ধার করা অনুচিত। শাস্ত্র মতে, নুনের সঙ্গে চন্দ্র ও সূর্যের যোগ আছে। তাই কারও থেকে নুন ধার করবেন না। রান্না ঘরের সব থেকে প্রয়োজনীয় জিনিস হল নুন। এই নুন কারও থেকে ধার করলে ব্যক্তির কুষ্ঠিতে চন্দ্র ও সূর্যের অবস্থানে খারাপ প্রভাব পড়ে। মেনে চলুন এই বিশেষ টিপস। ভুলও এই তিনটি জিনিস ধার করবেন না, অমঙ্গল নেমে আসতে পারে আপনার সংসারে। 

আরও পড়়ুন- চাকরির সমস্যা থেকে মুক্তি পেতে অফিসে রাখুন এই চারটি জিনিস, রইল ফেংশুই টোটকা

আরও পড়ুন- শারদীয়ায় সময় মতো ঘট স্থাপন করুন, জেনে নিন পূজার সঠিক সময়

আরও পড়ুন- Attention পেতে চান সব সময়, সম্পর্কে সব থেকে বেশি প্রাধান্য চান এই চার রাশির ছেলে মেয়েরা