বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার বাড়িতে যদি সত্যিকারের ক্রিসমাস ট্রি থাকে তবে এটি আপনার বাস্তুর অনেক ত্রুটি দূর করবে এবং বাড়িতে পজেটিভ এনার্জী বজায় রাখবে। ঘরে বজায় থাকে সুখ-সমৃদ্ধি। 

এখনও পর্যন্ত আমরা আপনাকে বাস্তুশাস্ত্র সম্পর্কে অনেক কিছু বলেছি। কিন্তু যখন বড়দিন আর মাত্র কয়েকদিন বাকি, তখন বড়দিনও বাস্তুশাস্ত্রের সঙ্গে যুক্ত। বাড়িতে যদি ক্রিসমাস ট্রি ঘর সাজানোর জন্য এনে থাকেন, তাহলে বাড়ির বাস্তুও অনেক উন্নত হয় বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার বাড়িতে যদি সত্যিকারের ক্রিসমাস ট্রি থাকে তবে এটি আপনার বাস্তুর অনেক ত্রুটি দূর করবে এবং বাড়িতে পজেটিভ এনার্জী বজায় রাখবে। ঘরে বজায় থাকে সুখ-সমৃদ্ধি। এই গাছ শুধু ঘর সাজানোর কাজই করে না, সেই সঙ্গে আপনার ঘরের মানুষদের মানসিক স্থিতিও উন্নত করে। ক্রিসমাস ট্রি সুস্থ ও সঠিক আকারে থাকলে পরিবারে একতা বাড়ে এবং নেতিবাচক শক্তি দূর হয়। 
বাস্তু অনুসারে, ক্রিসমাস ট্রিকে দেবী লক্ষ্মীর বাসস্থান বলে বিশ্বাস করা হয়। এমন অবস্থায় বাড়ির সীমানায় ক্রিসমাস ট্রি লাগালে ঘরে টাকার বৃষ্টি হবে এবং মা লক্ষ্মীর ঘরে বাস করবে বলে মনে করা হয়। একই সময়ে, কিছু রাশিচক্রের জন্য এই ক্রিসমাস ট্রি ঘরে রাখা শুভ বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশি, যাদের জন্য এই সময় ক্রিসমাস ট্রি ভাগ্য ফিরিয়ে দিতে পারে বলে মনে করা হয়।
মেষ রাশি : এই রাশির জাতক জাতিকারা সব সময় তাদের জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবেন। তাই ক্রিসমাস ট্রি আপনার জন্য খুব ভাগ্যবান। এই গাছটি আপনার জীবন থেকে সমস্ত ঝামেলা দূর করবে এবং নতুন পথ খুলে দেবে। ক্রিসমাস ট্রি সাজিয়ে বাড়িতে রাখুন এবং সেই দিন মিষ্টি বা কেক খাওয়া শুভ। 
মিথুন রাশি: ক্রিসমাস ট্রি রাখা মিথুন রাশির মানুষের জন্য শুভ বলে মনে করা হয়। এটি নতুন শক্তির সূচণা করে এবং আপনার উপর থেকে নেতিবাচক শক্তিকে সরিয়ে দেবে। এই সময় ক্রিসমাস ট্রি আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে। আপনার আটকে থাকা কাজ এই সময়ে হয়ে যেতে পারে। 
সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকারা অন্যের কথা শোনে না কিন্তু তারা হৃদয়ের কথা শুনবে। যদি ভালোবাসো তবে প্রকাশ করো। একটি ক্রিসমাস ট্রি থাকা আপনার জীবনের পথ অনেককে সহজ করে দিতে পারে। লাভের অবস্থান বৃদ্ধি করতে পারে। তবে আপনাকে নিজের রাগ সম্বরন করতে হবে। 
তুলা: ক্রিসমাস ট্রি রাখা এই রাশিক জাতকদের জন্যও খুব শুভ। সেদিন আপনি সবাইকে ছেড়ে নিজের সুখের কথা ভাববেন। ক্রিসমাস ট্রি সাজান এবং আপনার ঘরে বা বাড়িতে রাখুন এবং আপনি অন্যকেও উপহার দিতে পারেন। আপনার জীবনে আসবে সমৃদ্ধির জোয়ার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- আগামী বছর কোন কোন রাশির জন্য শুভ ও কাদের উপর বাড়বে চাপ, দেখে নিন বার্ষিক রাশিফল

আরও পড়ুন- গাড়ি-কে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে, গাড়িতে বাস্তুমতে রাখুন এই জিনিসগুলি

আরও পড়ুন: Vastu Tips: ভুলেও এই দেওয়ালে ঘড়ি লাগাবেন না, বাস্তু ভুলে সম্মুখীন হতে পারে একাধিক ক্ষতির

আরও পড়ুন: Vastu Tips: মনসংযোগ বাড়াতে নির্দিষ্ট দিকে পড়ার টেবিল রাখুন, জেনে নিন কোন দিকে রাখা শুভ