MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Auto
  • Bike Price After GST: এবার বাইকের দামে জিএসটি-র প্রভাব! ৩৫০সিসি+ বাইকের দাম বাড়ছে অনেকটাই?

Bike Price After GST: এবার বাইকের দামে জিএসটি-র প্রভাব! ৩৫০সিসি+ বাইকের দাম বাড়ছে অনেকটাই?

Bike Price After GST: ৩৫০ সিসির উপরের স্তরের বাইকের জন্য জিএসটি ৪০% করে বৃদ্ধি করা হয়েছে। তার ফলে, রয়্যাল এনফিল্ড, কেটিএম, ট্রায়াম্ফ সহ জনপ্রিয় ব্র্যান্ডের বাইকের দাম ২০,০০০-৪৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে।

2 Min read
Author : Subhankar Das
Published : Sep 07 2025, 01:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
৪০% জিএসটি আরোপ করা হবে
Image Credit : Google

৪০% জিএসটি আরোপ করা হবে

ভারত সরকারের অর্থমন্ত্রক সম্প্রতি জিএসটি কর ব্যবস্থায় বড়সড় পরিবর্তন এনেছে। অটোমোবাইল শিল্পের অনেকক্ষেত্রে তার ইতিবাচক প্রভাব থাকলেও, ৩৫০ সিসি+ ইঞ্জিনযুক্ত বাইকের ক্ষেত্রে এটি একটি বড় ধাক্কা। কারণ, আগামী ২২ সেপ্টেম্বর থেকে ৩৫০ সিসির উপরের স্তরের বাইকের উপর বর্তমান ৩১% (২৮% জিএসটি + ৩% সেস) কর ব্যবস্থার পরিবর্তে ৪০% জিএসটি আরোপ করা হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
২৮,০০০–৩৪,০০০ টাকা পর্যন্ত বাড়বে
Image Credit : our own

২৮,০০০–৩৪,০০০ টাকা পর্যন্ত বাড়বে

এই নতুন কর বৃদ্ধির ফলে, Bajaj, KTM, Triumph, Harley-Davidson, Aprilia, Husqvarna এবং Royal Enfield এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের বাইকের দাম বাড়বে বলেই মনে করছেন অনেকে। বিশেষ করে, Royal Enfield বাইক ৪৫০ সিসি এবং ৬৫০ সিসি মডেলের দাম সর্বোচ্চ ৩৪,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। Bajaj Dominar 400, NS400Z এর মতো সাশ্রয়ী মূল্যের বাইকের দামও ২২,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। KTM 390 সিরিজের বাইকের দাম ২৮,০০০–৩৪,০০০ টাকা পর্যন্ত বাড়বে। 

Related Articles

Related image1
Bajaj Bikes: বিদেশে ব্যাপক চাহিদা বৃদ্ধি বাজাজের বাইকের? বিপুল লাভের মুখ দেখছে কোম্পানি
Related image2
Hero Bikes: দুটি নতুন ১২৫ সিসি-র বাইক আনছে হিরো, ফিচার এবং মাইলেজ কেমন?
35
প্রায় ২২,০০০ টাকা বাড়বে
Image Credit : our own

প্রায় ২২,০০০ টাকা বাড়বে

Triumph Speed ​​400, Scrambler 400X এর মতো মডেলের দামও ১৯,০০০–২৮,০০০ টাকা পর্যন্ত বাড়বে। Harley-Davidson X440 প্রায় ২২,০০০ টাকা বাড়বে। Aprilia RS 457, Tuono 457 এর মতো বাইকের দাম ৪০,০০০–৪৫,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। Husqvarna Vitpilen/Svartpilen 401 মডেলের দামও KTM এর মতোই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

45
দাম কত হবে?
Image Credit : Bikewale

দাম কত হবে?

- বাজাজ NS400Z (373cc) = +১৮,০০০ টাকা

- ডোমিনার ৪০০ (373সিসি) = +২২,০০০ টাকা

- ট্রায়াম্ফ স্পিড ৪০০ (398cc) = +২৩,০০০ টাকা

- স্ক্র্যাম্বলার ৪০০X / ৪০০XC = +২৫,০০০ – ২৮,০০০ টাকা

- Harley-Davidson X440 (440cc) = +২২,০০০ টাকা

- KTM RC 390 / ডিউক 390 / অ্যাডভেঞ্চার সিরিজ (399cc) = +২৮,০০০ - ৩৪,০০০ টাকা

- Husqvarna Svartpilen 401 (399cc) = +২৮,০০০ টাকা

- Aprilia RS/Tuono 457 (457cc) = +৪৩,০০০ – ৪৫,০০০ টাকা

- রয়্যাল এনফিল্ড হিমালয় ৪৫০ / স্কাউট ৪৫০ = +২২,০০০ – ২৭,০০০ টাকা

- রয়েল এনফিল্ড ইন্টারসেপ্টর / কন্টিনেন্টাল জিটি / মিটিওর / শটগান / সুপার মিটিওর (650সিসি) = +২৯,০০০ – ৩৪,০০০ টাকা।

55
তার উপর বেশি কর আরোপ করা হচ্ছে
Image Credit : our own

তার উপর বেশি কর আরোপ করা হচ্ছে

৩৫০ সিসির কম, এমন বাইকের দাম কমার সম্ভাবনা থাকলেও, ৩৫০ সিসির উপরের বাইকগুলিকে ‘বিলাসবহুল পণ্য’ হিসেবেই রেজিস্টার করা হয়েছে। তাই তার উপর বেশি কর আরোপ করা হচ্ছে। ফলে, রয়্যাল এনফিল্ড, কেটিএম, ট্রায়াম্ফের মতো বাইক কিনতে ইচ্ছুকদের অতিরিক্ত বাজেট আগে থেকেই তৈরি রাখতে হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Selling Cars: ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি! এক নম্বরে কোন মডেলটি আছে জানেন?
Recommended image2
Upcoming Hybrid SUVs In India: বাজার কাঁপাতে আসছে নতুন হাইব্রিড SUV, মাইলেজ শুনলে চমকে যাবেন!
Recommended image3
Automatic Cars: গিয়ার বদলানোর ঝামেলা শেষ! মাত্র ৪.৭ লাখে ২৫ কিমি মাইলেজ, রইল সস্তা ৫টি অটোমেটিক গাড়ি
Recommended image4
Kia SUVs in India: বাজার কাঁপাতে কিয়ার নতুন ছক, আসছে আরও দুই এসইউভি, জেনে নিন
Recommended image5
Royal Enfield: ১২৪ বছরে প্রথম! রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক Flying Flea C6, রেঞ্জ ১৫৪ কিমি, দাম কত?
Related Stories
Recommended image1
Bajaj Bikes: বিদেশে ব্যাপক চাহিদা বৃদ্ধি বাজাজের বাইকের? বিপুল লাভের মুখ দেখছে কোম্পানি
Recommended image2
Hero Bikes: দুটি নতুন ১২৫ সিসি-র বাইক আনছে হিরো, ফিচার এবং মাইলেজ কেমন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved