MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Auto
  • Simple One Electric Scooter: মাত্র একবার চার্জ দিলেই ২৪৮ কিমি? সিম্পল ওয়ান দেবে লম্বা রেঞ্জ

Simple One Electric Scooter: মাত্র একবার চার্জ দিলেই ২৪৮ কিমি? সিম্পল ওয়ান দেবে লম্বা রেঞ্জ

Simple One Electric Scooter: সিম্পল এনার্জি তাদের সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ২৪৮ কিমি পর্যন্ত বৃদ্ধি করেছে, যা ইতিমধ্যেই বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 20 2025, 07:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
লম্বা যাত্রার জন্য উপযুক্ত ইলেকট্রিক স্কুটার
Image Credit : Google

লম্বা যাত্রার জন্য উপযুক্ত ইলেকট্রিক স্কুটার

নতুন স্টার্টআপ সিম্পল এনার্জি তাদের অন্যতম মডেল সিম্পল ওয়ান মডেলটি আপডেট করেছে। সিম্পল ওয়ান জেনারেল ১.৫ ভার্সনটি জেনারেল ১ এর ২১২ কিমি রেঞ্জ থেকে আইডিটিসিতে ২৪৮ কিমি পর্যন্ত রেঞ্জ বৃদ্ধি পেয়েছে। যা এটিকে ভারতের সবচেয়ে দীর্ঘতম রেঞ্জের ইলেকট্রিক স্কুটারে পরিণত করেছে।

রেঞ্জ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই জেনারেল ১.৫ আপডেটে অ্যাপ ইন্টিগ্রেশন, নেভিগেশন, আপডেটেড রাইডিং মোড, পার্ক অ্যাসিস্ট, ওটিএ আপডেট, রিজেনারেটিভ ব্রেকিং, ট্রিপ হিস্ট্রি, পরিসংখ্যান, কাস্টমাইজেবল ড্যাশ থিম, মাই ভেহিকেল ফাইন্ডার, কুইক ব্রেক, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (টিপিএমএস), ইউএসবি চার্জিং পোর্ট, অটো ব্রাইটনেস এবং টোন/সাউন্ড সহ একাধিক সফটওয়্যারের আপডেট এসেছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
সিম্পল ওয়ানের স্পিড কেমন?
Image Credit : Google

সিম্পল ওয়ানের স্পিড কেমন?

নতুন এবং আপডেট হওয়া এই স্কুটারটি বর্তমানে নতুন গ্রাহকদের জন্য সিম্পল এনার্জি শোরুমে পাওয়া যাচ্ছে। জানা গেছে, কোম্পানিটি জেনারেল ১-এর মতো একই দামে সিম্পল ওয়ান জেনারেল ১.৫, ১,৬৬,০০০ এক্স-শোরুম দামে বেঙ্গালুরুতে বিক্রি হচ্ছে। যার সঙ্গে ৭৫০W চার্জারও রয়েছে।

০-৪০ কিমি/ঘণ্টা গতি মাত্র ২.৭৭ সেকেন্ডে তুলতে পারে এবং ৩০+ লিটার আন্ডার সিট স্টোরেজ ক্ষমতা বজায় রেখে নতুন ও আপডেট করা সিম্পল ওয়ান জেনারেল ১.৫ সফটওয়্যারের দিক থেকেও একটি নতুন একটি আপডেট পেয়েছে। ব্যবহারকারীদের জন্য রিয়েল-টাইম ডেটা, রিমোট অ্যাক্সেস এবং রাইডিং পরিসংখ্যান দেওয়ার জন্য অ্যাপ ইন্টিগ্রেশন সহ উন্নত স্মার্ট প্রযুক্তি এবং কানেকটেড ফিচার দিতে সক্ষম এই কোম্পানি। রাইডাররা এখন ইন-বিল্ট টার্ন-বাই-টার্ন ম্যাপ ব্যবহার করতে পারবেন এবং কাস্টমাইজেবল ড্যাশ থিম, অটো ব্রাইটনেস ও কাস্টমাইজড টোন সামগ্রিক রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলেছে।

Related Articles

Related image1
Affordable Electric Scooters: দাম কম কিন্তু মাইলেজ দারুণ! সেরা ৫টি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার কোনগুলি?
Related image2
Electric Scooter: বাজারে আসছে ওলা এস১ প্রো স্পোর্ট, ৩২০ কিমি রেঞ্জ এবং ১৫২ কিমি/ঘণ্টা স্পিড?
34
স্পেশ্যাল ফিচার
Image Credit : SIMPLE ENERGY

স্পেশ্যাল ফিচার

সেইসঙ্গে, উন্নত কার্যকারিতার জন্য রিজেনারেটিভ ব্রেকিং, কুইক ব্রেক এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম যুক্ত করা হয়েছে। যা গাড়িটির নিরাপত্তা এবং রাইডিং নিয়ন্ত্রণকে আরও বৃদ্ধি করে। ফরোয়ার্ড এবং রিভার্স মুভমেন্ট সহ নতুন পার্ক অ্যাসিস্ট বৈশিষ্ট্যটি অতিরিক্ত সুবিধা প্রদান করে থাকে। 

এই প্রসঙ্গে সিম্পল এনার্জির প্রতিষ্ঠাতা এবং সিইও সুহাস রাজকুমার জানিয়েছেন, “আমাদের প্রথম প্রোডাক্টটি প্রবর্তনের আগে, পাঁচ বছরের গবেষণা এবং আপডেটের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তখন থেকে নতুনত্বের প্রতি আমাদের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। আমরা জানি, রেঞ্জের উদ্বেগ ছাড়াই একটি গতিশীলতার সমাধান রাইডারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সেই কারণেই, আমাদের টিম সিম্পল ওয়ানে নতুন আপডেটটি নিয়ে এসেছে।"

44
সারা দেশে বিস্তৃত হচ্ছে সিম্পল ওয়ান
Image Credit : Google

সারা দেশে বিস্তৃত হচ্ছে সিম্পল ওয়ান

বেঙ্গালুরু, গোয়া, পুনে, বিজয়ওয়াড়া, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এবং কোচির মতো বাজারে তাদের প্রধান মডেলের জন্য ব্যাপক চাহিদার কারণে ইতিমধ্যেই ১০ টি শো-রুম চালু আছে এবং ২,৫০০-র বেশি ইউনিট বিক্রি হয়েছে। ক্রমাগত উন্নতমানের প্রোডাক্টের সঙ্গে কোম্পানির পরবর্তী লক্ষ্য হল, ১৫০টি নতুন দোকান এবং ২০০টি সার্ভিস সেন্টার সহ ২৩ টি রাজ্যে তাদের ব্যবসাকে আরও বৃদ্ধি করা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
New Cars 2026: সেপ্টেম্বরে আসছে মারুতি, মাহিন্দ্রার ৪টি নতুন মডেল, জেনে নিন এক ক্লিকে
Recommended image2
Diesel Automatic SUV: ডিজেল অটোমেটিকের রমরমা, ১৫ লাখে কমে মিলবে এই ৪টি গাড়ি, দেখে নিন
Recommended image3
Electric Scooter Warranty: ব্যাটারির চিন্তা এবার শেষ! ১ লক্ষ কিমি ওয়ারেন্টি দিচ্ছে এই স্কুটি?
Recommended image4
Yamaha R2: চলে এল R15-এর 'বাপ'! KTM-কে টক্কর দিতে Yamaha R2-এর গ্র্যান্ড এন্ট্রি
Recommended image5
Ola S1Z: ৮০ হাজারের কমে নতুন ইলেকট্রিক স্কুটার, তবে ডেলিভারি পেতে অপেক্ষা করতে হবে দু'বছর
Related Stories
Recommended image1
Affordable Electric Scooters: দাম কম কিন্তু মাইলেজ দারুণ! সেরা ৫টি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার কোনগুলি?
Recommended image2
Electric Scooter: বাজারে আসছে ওলা এস১ প্রো স্পোর্ট, ৩২০ কিমি রেঞ্জ এবং ১৫২ কিমি/ঘণ্টা স্পিড?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved