নিজের প্রযোজনা সংস্থার সমস্ত দায়িত্বভার ছাড়লেন পরিচালক রাজ চক্রবর্তী গত রবিবারই সংস্থার নতুন কর্ণধারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরিচালক রাজ রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টস প্রাইভেট লিমিটেডের নতুন বস হল ইউভান চক্রবর্তী  ছোট্ট খুদের জন্য নিজের কুর্সি ছেড়ে দিলেন বাবা রাজ

নতুন বছর পড়তে না পড়তেই নয়া সিদ্ধান্ত নিলেন পরিচালক রাজ চক্রবর্তী। এবার থেকে নিজের প্রযোজনা সংস্থার সমস্ত দায়িত্বভার ছাড়লেন রাজ। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? এই প্রশ্নই সকলের মুখে। নিজের সোশ্যাল মিডিয়াতেই একথা জানিয়েছেন খোদ রাজ। অফিসে নতুন বসের আগমনেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কে সেই বস। এত বড় দায়িত্ব কে-ই বা গ্রহণ করলেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-কাকে জড়িয়ে ধরতে চাইছেন সন্দীপ্তা, উন্মুক্ত উরুর উদ্দাম নাচে 'হটনেস অ্যালার্ট' বঙ্গতনয়ার...

রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টস প্রাইভেট লিমিটেডের নতুন বস হল ইউভান চক্রবর্তী। গত রবিবারই সংস্থার নতুন কর্ণধারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরিচালক রাজ। ছোট্ট খুদের জন্য নিজের কুর্সি ছেড়ে দিলেন বাবা রাজ। কসবার অফিসে গদির চেয়ারে বসিয়ে ৪ মাসের ইউভানের ছবি পোস্ট করে নতুন বসের সঙ্গে নেটিজেনদের পরিচয় করিয়ে দিয়েছেন পরিচালক। মুহূর্তের মধ্যে ছোটা বস নেটিজেনদের নজরে এসেছে।

View post on Instagram

মা হওয়ার পর ছেলে ইউভানকে নিয়ে সময় কাটছে রাজ ও শুভশ্রীর। নিউ নর্মাল হতেই কাজে ফিরেছেন পরিচালক রাজ। কিন্তু সময় পেলেই ছেলের সঙ্গে সময় কাটছে রাজের। কিছু না বুঝেই ক্যামেরায় পোজ দিয়েছে ইউভান। ছবির পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, 'আমি অনেক স্বস্তি বোধ করছি। এখন থেকে ইনিই আমার সমস্ত কিছুর দায়িত্ব নেবেন। এবার আমিন নিশ্চিন্ত হলাম।' ধূসর রঙের শীত পোশাকেই স্মার্ট লুকে নজর কেড়েছে রাজ-শুভশ্রীর ছোট্ট সিম্বা। এই কয়েকদিনে অনেকটাই যেন বড় হয়ে গেছে ইউভান। তার উপর আবার পুরো অফিসের দায়িত্বও বর্তে দিয়েছে স্বয়ং বাবা নিজে। একেবারে হিরোর স্টাইলে হ্যান্ডসাম বয় ইউভান মুহূর্তেই মন কেড়েছেন সকলের। ছোট থেকেই সেলিব্রিটি কিডস ইউভানকে নিয়ে মজে নেটদুনিয়া।