তারকাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলার ঘটনা নতুন নয়  শ্রীলেখার ছবি ব্যবহার করে ভুয়ো প্রোফাইল খোলা হল ফেসবুকে  ফেক প্রোফাইলের ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই শ্রীলেখার নামে ভুয়ো প্রোফাইল থেকে বিভিন্ন লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে

প্রতারণার সংখ্যা যেন ক্রমশ বাড়ছে। তারকাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলার ঘটনা নতুন নয়। টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজ চক্রব্রতী সহ একাধিক সেলিব্রিটি রয়েছেন সেই তলিকায়। এবার সেই তালিকায় নয়া সংযোজন শ্রীলেখা মিত্র। নামটাই যেন যথেষ্ঠ। পুরুষদের আকৃষ্ঠ করতে তার জুড়ি মেলা ভার। এই বয়সে এও নেটদুনিয়ায় নিজের জায়গাটা বেশ জাকিয়ে ধরে রেখেছেন অভিনেত্রী। এবার শ্রীলেখা ছবি ব্যবহার করে ভুয়ো প্রোফাইল খোলা হল ফেসবুকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-শর্ট লেদার স্কার্টে 'Lady Boss' মিমি, সেক্সি অবতারে ছক্কা হাঁকালেন সাংসদ অভিনেত্রী...

উষ্ণ উত্তেজনামূলক ছবি ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে শ্রীলেখার নামে। যা চোখ এড়ায়নি অভিনেত্রীর। ফেক প্রোফাইলের ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। যেখানে দেখা যাচ্ছে ভুয়ো প্রোফাইলটির নাম দেবাশিস বসু। এবং ছবিতে একটি শ্রীলেখার উষ্ণ ছবি লাগানো হয়েছে। স্ক্রিনশট শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, 'আমার নাম দেবাশিস বসু হল কবে থেকে, এই বেজন্মার বিরুদ্ধে রিপোর্ট করুন। হ্যাঁ আমি সবটা জেনেই এই শব্দটা ব্যবহার করলাম।'

Amar naam Debasis Basu kobe theke holo? Report this bastard yes taking full responsibility of calling him so

Posted by Sreelekha Mitra on Monday, November 30, 2020

শ্রীলেখার নাম করে খোলা ভুয়ো প্রোফাইল থেকে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। যা দেখেই রীতিমতো গর্জে উঠেছেন শ্রীলেখা। এহেন পরিস্থিতিতে ভক্তরাও অভিনেত্রীর পাশে রয়েছেন। শরীরী উত্তেজনামূলক ছবি বা ভিডিও পোস্ট করেই হোক, কিংবা বাঙালি কন্যার শাড়ির ভাঁজে ক্লিভেজ উন্মুক্ত করেই হোক, সবেতেই সাবলীল শ্রীলেখা। পর্দাতেই তার নজরকাড়া উপস্থিতি সকলেরই নজর কাড়ে। কাজের প্রতি, নিজের প্রতি আত্মবিশ্বাসী অভিনেত্রী নিজেও জানেন বহু পুরুষের স্বপ্নের রাজকন্যা তিনি।