নিজের মতই জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন অনির্বাণ তিনি যেমন দক্ষ অভিনেতা, তেমনই এক দক্ষ অভিনেত্রীকে পেলেন পাশে সদ্য বিবাহিতা স্ত্রী মধুরিমা গোস্বামীর অভিনয়ের ঝলক হল ভাইরাল প্রশংসা থামছেই না সোশ্যাল মিডিয়ায়

'কিচ্ছু চাইনি আমি, আজীবন ভালবাসা ছাড়া'। ভালাবাসার পাশাপাশি এমন জীবনসঙ্গী পাবেন তা হয়তো স্বপ্নেও ভাবেননি অনির্বাণ ভট্টাচার্য। সমাজের আশি শতাংশ মানুষই অনির্বাণের সদ্য বিবাহিতা স্ত্রী মধুরিমা গোস্বামীকে দেখে নাক শিঁটকিয়েছিল। মানুষ যেমন হয় আর কী। রূপই প্রাধান্য পায় বেশি। তথাকথিত কুৎসিতের সংজ্ঞা সবার কাছে যেন বেশিই স্পষ্ট হয়ে গিয়েছে। আর সেখানেই রয়েছে সমস্যা। অনির্বাণের বিয়ে ঠিক হওয়ার খবর ছড়াতেই মধুরিমাকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বের করে অনির্বাণের সো কলড ভক্তরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ'শ্রীময়ী'র আনন্দনিকেতন কি বিক্রি করতে বসল জুন, এ কী পোস্ট করলেন উষসী

সেই মহিলা ভক্তরাই ক্রমাগত মধুরিমার রূপ, চেহারা নিয়ে নানা কুমন্তব্য করতে শুরু করে। তবে অনির্বাণ এবং মধুরিমার রুচিতে এই ধরণের কুমন্তব্যের জবাব দিতে বাঁধে। অনির্বাণের কথায়, জীবনসঙ্গীর কোনও ব্যাখা কিংবা সংজ্ঞা হয় না। তাই তিনি নিজের জন্যও কখনও কোনও তালিকা বানিয়ে রাখিনি যে তাঁর কেমন জীবনসঙ্গী চাই। কিন্তু তিনি পেয়েছেন নিজেরই মত দক্ষ এক অভিনেত্রীকে স্ত্রীয়ের রূপে। সম্প্রতি মধুরিমার অসাধারণ অভিনয়ের এক ঝলক পেল বাঙালি। 

এই বছর অনলাইন মাইম উৎসবে তাঁর একটি মূকাভিনয়ের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁর অভিনয় দেখে মুগ্ধ সাইবারবাসী। ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটি ক্রমাগত শেয়ার করে চলেছে নেটিজেনরা। ভিডিওটি মধুরিমার ট্রোলারদের গালে সপাটে চর। এমনটা বললে মধুরিমার প্রতিভাকেই অপমান করা হবে। কারণ মধুমিরার প্রতিভার কাছে এই ট্রোলাররা তাঁর নখের যোগ্যও কি না সে নিয়ে রয়েছে সন্দেহ। মধুরিমাও অনির্বাণের মতই চুপচাপ। কথা বলে তাঁর প্রতিভা, তাঁর কাজ।