মা হতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার  সম্প্রতি প্রকাশ্যে এসেছে অঙ্কিতার  বেবি বাম্পের একগুচ্ছ ছবি অন্তঃসত্ত্বা অবস্থায় অবসর সময় কাটাতে উকুলেলে বাজাচ্ছেন অঙ্কিতা বেবিবাম্পের ছবিতে আরও যেন বেশি করে নজর কেড়েছেন অভিনেত্রী

করোনা আতঙ্ক, লকডাউনে জনজীবন বিপর্যস্ত। আতঙ্কের মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের নয়া আতঙ্ক গ্রাস করেছেন স্বাভাবিক জনজীবন। কিন্তু মহাসঙ্কটের মধ্যেও একের পর এক খুশির খবর টলিপাড়ায়। মা হতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার । লকডাউনের মধ্যেই বিয়ের দেড় বছরের মাথাতেই নিজেই খুশির খবর জানিয়েছেন বাঙালি অভিনেত্রী। এবার মন ভাল থাকার প্রিয় জিনিসটাও শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-চুরির অভিযোগে শিরোনামে 'গুলাবো সিতাবো', মিথ্যে গুজব উড়ালেন লেখিকা জুহি...

সম্প্রতি প্রকাশ্যে এসেছে জনপ্রিয় টেলি অভিনেত্রী অঙ্কিতার একগুচ্ছ ছবি। সেখানে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট নজরে এসেছে। নিজের সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন অঙ্কিতা। অন্তঃসত্ত্বা অবস্থায় কীভাবে সময় কাটাচ্ছেন অভিনেত্রী , তা তার ছবিতেই স্পষ্ট। অবসর সময় কাটাতে উকুলেলে বাজাচ্ছেন অঙ্কিতা। বেবিবাম্পের ছবিতে আরও যেন বেশি করে নজর কেড়েছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে ছবিগুলি নেটজেনদের নজর কেড়েছে। দেখে নিন অঙ্কিতার পোস্টটি।

পরণে আকাশি টি-শার্ট, নীল জগার্স , মাথায় বো দেওয়া হেয়ার ব্র্যান্ডে মিষ্টি দেখতে লাগছে অভিনেত্রীকে। ছবির ক্যাপশনেই তিনি জানিয়েছেন, 'আজ মনটা অল্প ভাল আছে'। মন ভাল রাখতেই উকুলেলে নিয়েই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। মাত্র ১ বছরের প্রেম তারপরেই বিয়ে। গত বছরই সৌমিত্র পালের সঙ্গে গাটছড়া বাঁধেন টেলি অভিনেত্রী অঙ্কিতা মজুমদার। নিজে হাতে আঁকা ছবি দিয়েই এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী। চলতি বছরে সেপ্টেম্বর মাসেই তাদের সন্তান আসতে চলেছে পৃথিবীতে। মাতৃদিবসের বিশেষ দিনেই সকল ভক্তদের সঙ্গে এই খবর শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। লকডাউনের মধ্যে আপাতত গুয়াহাটিতে শ্বশুরবাড়িতেই রয়েছেন। এই সময়টাতে পুরো পরিবারের সঙ্গেই রয়েছেন অভিনেত্রী।