সোশ্যাল মিডিয়ায় ঝামেলায় জড়ালেন দেব-রুক্মিণী রুক্মিণীর ছবিতে প্রকাশ্যেই বাজে বলে কমেন্ট করেন দেব দেবের ছবিতে ব্লক লিখে রাগের ইমোজি দিয়ে দেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ছবিকে কেন্দ্র করে তর্জা শুরু হয়েছে দেব-রুক্মিণীর

সাংসদ অভিনেতা দেবের সঙ্গে রুক্মিণী মৈত্রর চুটিয়ে প্রেমের কথা সকলেরই জানা। দুজনের সম্পর্কও বেশ ভাল বলে পরিচিত দর্শকমহলে। তবে হঠাৎ কী এমন ঘটল যে প্রকাশ্যেই ঝামেলা শুরু হল তাও আবার সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-করিনা নাকি বিপাশা, সেক্সি লাল ঠোঁটের গাঢ় চুম্বনে শরীরী উষ্ণতায় কে এগিয়ে...

সম্প্রতি রুক্মিণী একটি নিজস্বী পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় ঝামেলায় জড়ালেন টলিউডের দুই তারকা। সাদা-কালো ফ্রেমে ছবি পোস্ট করে রুক্মিণী ক্যাপশনে লিখেছেন, 'তিনি সবসময় বিশ্বাস করেন, ছায়ার পিছনেই সৌন্দর্য থেকে যায়'। এই ছবিতেই দেবের সটান মন্তব্য 'কী বাজে ছবিটা, আরও ভাল ছবি ছিল তো?' ব্যস, দেবের এই কমেন্ট দেখেই রেগে আগুন রুক্মিণী।

Scroll to load tweet…

দেবের এই মন্তব্যের পরেই রুক্মিণী জানতে চান, কোন ছবিক কথা দেব বলছেন। তারপরেই দেবের নিজের একটি ছবি দেন যেখানে রুক্মিণীকে একদমই অস্পষ্ট দেখা যাচ্ছে। ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি দেব। ক্যাপশনে লেখেন এটা কেমন? এটা দেখেই আরও রেগে যান রুক্মিণী। সঙ্গে সঙ্গে দেবের ছবিতে ব্লক লিখে রাগের ইমোজি দিয়ে দেন অভিনেত্রী।

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় ছবিকে কেন্দ্র করে তর্জা শুরু হয়েছে দেব-রুক্মিণীর। যদিও মজার ছলে পুরো বিষয়টিকে দারুণ উপভোগ করেছেন নেটিজেনরা। সম্প্রতি টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বিদ্যুৎ জামালের বিপরীতে 'সনক' ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। অন্যদিকে 'গোলন্দাজ'- নিয়ে ব্যস্ত রয়েছেন দেব। ছবিতে কিংবদন্তী ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা দেব। ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় করবেন শ্রীকান্ত আচার্য। দেবের স্ত্রী চরিত্রে দেখা যাবে ঈশা সাহাকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অর্নিবাণ ভট্টাচার্যকে।