নিউ নর্মালে ফ্রেশ অক্সিজেন নিতে দার্জিলিংয়ের কোলে পাড়ি মনামীর  হলুদ রঙের ক্রপটপে অভিনেত্রী গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে  বাহারি সোয়েটার, চোখে সানগ্লাস পরে কার অপেক্ষা করছেন অভিনেত্রী  মনামীর এই  ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

করোনা-লকডাউন সবাইকে যেন একঘরে করে দিয়েছে। এই করোনার প্রকোপ থেকে একঘেয়েমি কাটাতে অনেকেই নিজেদের ডেস্টিনেশন বেছে নিয়েছেন। ভ্রমণ প্রিয় বাঙালি প্ল্যান করেই ছোট্ট পাহাড়ের কোলে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারেন বেশ কয়েকটা দিন। যেমন টাকা তেমনই ঘোরার জায়গা। তার উপর সামনেই পুজো। পুজোর আগে কিংবা পুজোর সময়টাতে অনেকেই বাইরে বেরাতে পছন্দ করেন। তবে করোনার প্রকাপো নিউ নর্মালে ফিরতেই ফ্রেশ অক্সিজেন নিতে অনেকেই দার্জিলিংয়ের কোলে পাড়ি দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন মনামী ঘোষ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-শয্যাশায়ী জনপ্রিয় অভিনেত্রী, প্যারালাইসিসের খরচ জোগাতে আর্থিক সাহায্য চাইছেন নিঃস্ব স্বামী...

নিউ নর্মালে ফিরেই দার্জিলিং-এর আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মনামী ঘোষ। বেশ কয়েকদিন ধরেই মনামীর ঠিকানা পাহাড়ের কোল। সম্প্রতি দার্জিলিংয়ের কোলে গা ভাসিয়ে একের পর এক ছবি পোস্ট করছেন মনামী। পরণে বাহারি সোয়েটার, চোখে সানগ্লাস পরে কার অপেক্ষা করছেন অভিনেত্রী, স্লো মোশন ভিডিও দেখেই এই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

কখনও কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য আবার কখনও পায়রার ঝাঁকের সঙ্গে ছুটে বেড়ানো, কখনও আবার সানগ্লাস পরে ছবিতে পোজ। বিভিন্ন মুডে দেখা গিয়েছে মনামীকে। এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকে 'আওগে জব তুম ও সাজনা' । সব মিলিয়ে মনামীর এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হলুদ রঙের ক্রপটপে অভিনেত্রী গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে। নিজেই সোশ্যালে শেয়ার করেছেন এই ভিডিও। ভিডিওটি তুলেছেন সৈকত বারুই। ছিপছিপে মেদহীন টানটান চেহারায় নিজেকে এখনও ধরে রেখেছেন। বয়স বাড়লেও শরীরে তা প্রকাশ পায়নি এতটুকুও। ঘরবন্দি দশায় বিনোদনের রসদ নিয়ে হাজির বাঙালির বঙ্গললনা মনামী।