সাত পাকে বাধা পড়লেন দুই স্টার দীর্ঘ দিনের বন্ধুত্বের শুভ পরিণয় বুধবার সকলকে তাক লাগিয়ে কনে লুকে ভাইরাল দেবলীনা সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠল শুভেচ্ছা বার্তায়

বুধবারই সাত পাকে বাধা পড়লেন দেবলীনা কুমার ও গৌরব। একে অন্যের দীর্ঘ দিনের বন্ধুত্বের সম্পর্কে অবশেষে শুভ পরিণয়। টলিপাড়ায় বিয়ের আসর। বিয়ের কয়েকদিন আগে থেকেই শুরু জল্পনা হুলুস্থূল। আইবুড়ো ভাত খাওয়া থেকে শুরু করে মেহেন্দি, গায়ে হলুদ, নেট দুনিয়ায় একের পর এক ছবি মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল। তবে কনে সাজে কেমন লাগবে দেবলীনাকে, সেই অপেক্ষার অবসান ঘটল এবার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ আবারও রহস্য মৃত্যু জনপ্রিয় অভিনেত্রী, হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার মৃতদেহ, কারণ ঘিরে ধোঁয়াশা

বুধবার সন্ধ্যে থেকেই একের পর এক ছবি ও শুভেচ্ছাবার্তায় ভরে উঠতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা। ঠিম ছাম সাজেই যেন এদিন বাজিমাত করলেন দেবলীনা। লাল বেনারসী ও বাঙালি কনে লুকে মুহূর্তে হয়ে উঠলেন ভাইরাল। নিজের লুক ও স্টাইল স্টেটমেন্টে দেবলীনা বরাবরই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। তবে বিয়ের সাজে যেন এক প্রকার তাক লাগিয়ে দিলেন তিনি। 

বরাবরই এই দুই স্টার নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলে থাকেন। ছিল না কোনও রাখ ঢাক, ছিল না তেমন কোনও লুকোচুরি। নিজের ডেটিং থেকে শুরু করে ট্রিপ পিক, সবই দর্শক দরবারে তুলে ধরতে পিছু পা হননি। তাঁদের বিয়েতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঝড়। সেখানেই নয়া নয়া লুকে ধরা পড়ল দেবলীনা গৌরবে স্পেশ্যাল ফ্রেম। তাঁদের বৈবাহিক জীবন সুন্দর হক, এই শুভকামনা।