বিদেশে শো করতে গিয়ে এক ব্যক্তির রোষের মুখে পড়লেন পঞ্জাবী গায়ক গুরু রানধওয়া  অবশেষে মাথায় সেলাই নিয়ে ফিরতে হল দেশে কানাডার ভ্যানকিউভারের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন গুরু রানধওয়া

বিদেশে শো করতে গিয়ে এক ব্যক্তির রোষের মুখে পড়লেন পঞ্জাবী গায়ক গুরু রানধওয়া। অবশেষে মাথায় সেলাই নিয়ে ফিরতে হল দেশে। কানাডার ভ্যানকিউভারের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন গুরু রানধওয়া। কনসার্টের পরে স্টেজ থেকে নামর সময়ে এক ব্যক্তি এসে চড়াও হয় তাঁর উপরে এবং মুখের মধ্যে সজোরে আঘাত করে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ তৃতীয় স্থানে নোবেল! মোটেই খুশি নন তাঁর ভক্তরা

রানধওয়ার এই খবর শুনে চিন্তায় পড়ে যান তাঁর ভক্তরা। এর পরে মঙ্গলবার দেশে ফিরে মাথায় ব্যান্ডেজ অবস্থায়ে একটি ছবি পোস্ট করে নিজের অবস্থার কথা জানান তিনি। গুরু রানধওয়ার পক্ষ থেকে তাঁর টিম ক্যাপশনে লেখেন, ভুরুতে চারটে সেলাই নিয়ে দেশে ফিরেছেন গুরু রানধওয়া। কানাডার শো সফল হয়েছে। 

সেই পোস্টেই পুরো ঘটনার কথা জানায় তাঁর টিম। জানা যায়, ২৮ জুলাই ঘটনাটি ঘটে। এক দর্শক মঞ্চে উঠে আসতে চাইছিল। বারণ করায় শো-এর শেষে গায়কের উপরে চড়াও হয় সেই দর্শক। স্থানীয় এক প্রোমোটার সুরিন্দর সাঙ্গেরিয়া সেই দর্শককে পাঠিয়েছিলেন বলে জানা যাচ্ছে পোস্টটি থেকে। শো-এর পরে ব্যাকস্টেজে এসে গুরু রানধওয়ার মুখে সজোরে ঘুষি মারে সেই দর্শক। সঙ্গে সঙ্গে ভুরুর কাছ থেকে রক্তপাত হতে থাকে। এর পরে মঞ্চে গিয়ে নিজের অবস্থা দেখান গুরু রানধওয়া। তবে গায়ক মনে করছেন, তাঁর গুরু নানকই তাঁকে বাঁচিয়েছেন। 

ভারতে এসে অনেক নিরাপদ বোধ করছেন গুরু রানধওয়া। জানিয়েছে তাঁর টিম। খুব শীঘ্রই কাজও শুরু করে দেবেন তিনি।