চলছে মিতিন মাসি ছবির শ্যুটিং নতুন লুকে টলিউডের প্রথম মহিলা গোয়েন্দা নিজের ছবি সোশ্যাল পেজে শেয়ার করলেন কোয়েল  পুজোতেই মুক্তি ছবির

চলছে পুরো দজমে ছবির শ্যুটিং। মিতিন মাসি ছবির খবর প্রকাশ্যে আসা মাত্রই টলিপাড়ায় নানা জল্পনা কানে এসেছিল। এই ছবি নিয়ে নাকি আগেই কাজ করার কথা ছিল অন্য এক প্রযোজনা সংস্থার। তবে সেই কথা বেশি দূর না এগোনোর ফলেই তা থেমে যায়। ফলেই নারী গোয়েন্দার টলিপাড়ায় প্রবেশ করতে সময় লাগে আরও কয়েক বছর। এবার সেই কাজেই হাত দিলেন পরিচালক অরিন্দম শীল। যেই ছবিতে মুখ্যভুমিকায় দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ শর্টফিল্মে এবার ব্রোকেন ফ্রেম নিয়েই হাজির হতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী

মিতিন মাসির সঙ্গে পরিচয় ঘটেছে অনেকেরই। সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। সেখানেই মিতিন মাসির বর্ণনাতে লেখিকা বলেছিলেন শাড়ি, চসমা, পড়ুয়া, ঘরোয়া এক মহিলা, যিনি পুলিশ অধিকর্তাদের বিভিন্ন কেস সমাধানে সাহায্য করে থাকেন। এই ছবিতেই তাই কেমন হবে কোয়েল মল্লিকের লুক সেই নিয়ে কৌতুহল ছিল অনেকেরই। তার উত্তর মিলেছে বেশ কিছুদিন আগে।

View post on Instagram

এবার কোয়েল মল্লিক নিজেই নিজের প্রফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করলেন তার নতুন লুকের। পরনে শাড়ি, চশমা, হাতে বই। যেখানে এক ভিন্ন মেজাজের কোয়েল মল্লিক ধরা দিয়েছে ক্যামেরার ফ্রেমে। সিরিয়াস কোয়েলের এই লুকে মুগ্ধ ভক্তরা। প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। এবার ছবির টিজার ও ট্রেলার মুক্তির অপেক্ষা। বর্তমানে পুরো দমে চলছে ছবির শ্যুটিং। পুজোতেই মুক্তি পাবে মিতিন মাসি।