সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন কোয়েল নিজের বেবি বাম্পের ছবি দিয়ে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন মাতৃত্বকালীন অবস্থায় কেমন দেখতে লাগছে অভিনেত্রীকে তা জানতে উৎসুক সকলেই মেরুন রঙের কাফতান,সঙ্গে জাঙ্ক জুয়েলারি দারুণ লাগছে কোয়েলকে

বাজেটের দিন সকালেই উত্তপ্ত পরিস্থিতিতে সুখবর নিয়ে হাজির হয়েছিলেন কোয়েল মল্লিক। মা হতে চলেছেন কোয়েল মল্লিক। এই খবর এখন সকলেরই জানা। কোন জল্পনা, কল্পনায় তিনি যেতে নারাজ। তার প্রমাণ দিলেই তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি পোস্টকার্ডের মাধ্যমেই এই খুশির খবর জানিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর মা হওয়ার খবর শুনে প্রত্যেকেই ভীষন ভাবে উচ্ছ্বসিত ছিলেন। মাতৃত্বকালীন অবস্থায় কেমন দেখতে লাগছে অভিনেত্রীকে। এই নিয়ে আগ্রহের শেষ নেই ফ্যানেদের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন কোয়েল। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তার এই ছবি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

নিজেই নিজের ইনস্টাগ্রামে এই খুশির খবর জানিয়েছিলেন অভিনেত্রী। পোস্টটিতে স্বামী নিশপাল সিং-এর সঙ্গে নিজের একটি ছবি দিয়ে পোস্টকার্ডের মধ্যেই লিখেছেন, 'আমার মধ্যে এক নতুন জীবনের স্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে পৃথিবীতে আসতে চলেছে।' মুহূর্তের মধ্যে তার এই পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। ফ্যান থেকে টলিপাড়া সকলেই অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রীকে।

View post on Instagram

আরও পড়ুন-ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদের চরিত্রে দেব, প্রকাশ্যে এল প্রথম লুক...

সপ্তম বিবাহবার্ষিকীর দিনেই সবথেকে খুশির খবরটি শুনিয়েছিলেন অভিনেত্রী। আর এবার নিজের বেবি বাম্পের ছবি দিয়ে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন। মেরুন রঙের কাফতান,সঙ্গে জাঙ্ক জুয়েলারি এবং তার পাশাপাশি আলোর খেলায় ছবিটি যেন আরও বেশি আর্কষণীয় হয়ে উঠেছে।
বেবিবাম্প নিয়ে প্রত্যেকেরই কম বেশি আগ্রহ রয়েছে। আর নিজেদের চেহারা, পোশাক বিভিন্ন কারণের জন্য অনেকেই এই বেবিবাম্প নিয়ে কটাক্ষেপ শিকার হয়। কেউ অন্তঃসত্ত্বা থাকাকলীনও বেবিবাম্পের ছবি দিতে অতটা আগ্রহী নয়, আবার কেউ অন্তঃসত্ত্বা না হয়েও বেবিবাম্পের কটাক্ষের শিকার । এই ঘটনা নতুন নয়। টলি থেকে বল হামেশাই এই ঘটনা প্রকাশ্যে আসছে। এদের মধ্যে আবার কেউ কেউ বেবিবাম্প নিয়ে এতটাই উৎসাহিত যে অন্তঃসত্ত্বা থাকাকালীন মাতৃত্বের স্বাদ অনুভবের প্রতিটি মুহূর্ত শেয়ার করেন ফ্যানেদের সঙ্গে।