সবিনয় নিবেদন টেলিসিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল মধুমিতার উষ্ণ আবেদনপূর্ণ ভিডিওটিতে সাদা শার্টের ভিতরে তার কালো রঙের অন্তর্বাস দেখা যাচ্ছে পোস্ট করা মাত্রই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি গতে বাধা জীবন থেকে বেরিয়ে নতুনের সন্ধানে সর্বদাই ব্যস্ত এই বঙ্গতনয়া  

ছোট পর্দায় অভিনয়ের হাতেখড়ি হয়েছিল ২০১১ সালে। 'সবিনয় নিবেদন' টেলিসিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল মধুমিতার। কাজ করতে এসেই মন দেওয়া হয়েছিল দুজনের। তারপর চুটিয়ে প্রেম। রিল লাইফের সম্পর্ক রিয়েল লাইফে পরিণতি পায় ৪ বছর আগে অর্থাৎ ২০১৫ সালে বিবাহ বন্ধনীতে আবদ্ধ হন মধুমিতা সরকার এবং সৌরভ চক্রবর্তী। খুব শীঘ্রই নাকি বিবাহিত জীবনের ইতি টানতে চলেছেন বাংলা টেলিভিশন জগতের দুই তারকা। টলিপাড়ার অন্দরে কান পাতলেই এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-সাহসী অভিনেত্রী থেকে পরিচালক, নয়া অবতারে রাধিকা...

বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। তার মধ্যেই একের পর এক উষ্ণ ফটোশ্যুটে ঘুম উড়োচ্ছেন পুরুষদের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন মধুমিতা। উষ্ণ আবেদনপূর্ণ ভিডিওটিতে শরীরের ভঙ্গিমায় তাকে দেখা যাচ্ছে। ভিডিওটিতে সাদা শার্টের ভিতরে তার কালো রঙের অন্তর্বাস দেখা যাচ্ছে। যা পোস্ট করা মাত্রই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। একের পর এক কমেন্টে ভর্তি হয়ে গেছে তার কমেন্ট বক্স।

View post on Instagram

অভিনয় নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন মধুমিতা। তার পরিধিও বিশাল বড়। শুধু এপারেই নয়, ওপার বাংলাতেও সমান জনপ্রিয় তিনি। তার রূপের সৌন্দর্যেও মোহিত আট থেকে অষ্টাদশী। এখানেই শেষ নয়,গুগল সার্চের শীর্ষেও রয়েছেন আবেদনময়ী অভিনেত্রী। তাকে নিয়ে নানান প্রশ্ন রয়েছে ফ্যানেদের মনে। লাইমলাইট থেকে ব্যক্তিগত জীবন সবেতেই কৌতুহলী দর্শক। কিন্তু দর্শকদের সেই কৌতুহলকে বজায় রেখে তিনি রয়েছেন খোশমেজাজে। নিজের নিজের আপন মর্জির মালিক, এটাই হল মধুর ভাল থাকার মন্ত্র। গতে বাধা জীবন থেকে বেরিয়ে নতুনের সন্ধানে সর্বদাই ব্যস্ত এই বঙ্গতনয়া।