প্রিয় বান্ধবীর বর মানেই জামাই বাবুর মতই সম্পর্ক তার চেয়েও বড় হল শালি জামাই বাবুর বন্ধুত্ব তেমনই বন্ধুত্বের মত সম্পর্ক মিমি চক্রূবর্তী এবং নুসরত জাহানের বর নিখিল জৈনের মধ্যে জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মিমি

প্রিয় বান্ধবীর বর মানেই জামাই বাবুর মতই সম্পর্ক। রক্তের সম্পর্ক না হলেও অনুভূতিটা তেমনই। তার চেয়েও বড় হল শালি ও জামাই বাবুর বন্ধুত্ব। এই বন্ধুত্বের মাঝেই থাকে দাদার মত স্নেহ, বন্ধুর মত খুনসুটি। তেমনই বন্ধুত্বের মত সম্পর্ক মিমি চক্রূবর্তী এবং নুসরত জাহানের বর নিখিল জৈনের মধ্যে। আজ নিখিলের জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মিমি। সোশ্যাল মিডিয়ায় নিখিলকে ট্যাগ করে লিখেছেন, "শুভ জন্মদিন, জিজা।" ছবিটি তোলা নুসরত ও নিখিলের বিয়ের সময়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নুসরতের বিয়েতে তাঁর প্রিয় বান্ধবী থাকবে না এমনটা হয় না। মিমিই ছিলেন তাঁর ব্রাইডস মেইড। কনের সঙ্গে যে বান্ধবী কিংবা বোন সর্বদা পাশে থাকে, তেমনভাবেই নুসরতের পাশে তাঁর জীবনের সবচেয়ে বিশেষ দিনে ছিলেন মিমি। নুসরতের সঙ্গে নিখিলের সম্পর্ক নিয়ে নুসরত বহুদিন রাখঢাক রেখেছিলেন। বেস্ট হওয়ার দায়িত্ব পালন করে মিমিও সংবাদমাধ্যমের সামনে কোনও কথা প্রকাশ করেননি। 

আরও পড়ুনঃWhite beauty মধুমিতা, কোমরের ভাঁজে নেটদুনিয়ার হটকেক 'পাখি কুমারী'

পরবর্তীকালে তাঁদের বিয়ের খবর খানিক সারপ্রাইজের মত পায় সকলে। মিমিকে নুসরতের বিয়ের সময় এই হলুদ লেহেঙ্গায় দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়ই নিখিলের সঙ্গে কথাবার্তায় মজেছিলেন মিমি। সেই সময় তোলা হয়েছে এই ক্যানডিড শট। এতদিন এই ছবি পোস্ট করার মত সঠিক অকেশন পাননি মিমি। নিখিলের জন্মদিনে সেই ছবি পোস্ট করে চমক দিলেন সাংসদ অভিনেত্রী।