মনামীর জীবনে কি বিশেষ কেউ কাকে খুঁজছেন জানলার ওপার থেকে যার জন্য দার্জিলিংয়ে পৌঁছে গেলেন অভিনেত্রী ছবিতে প্রকাশ পেল সত্য  

ব্রেকফ্রি মুডে রয়েছেন মনামী ঘোষ। দার্জিলিংয়ে গিয়ে কাকে খুঁজছেন অভিনেত্রী। জানলার বাইরে মুখে বের করে ক্যাপশনে লিখেছেন, "জানলা খুললেই সবটা সামনে।" মনামী আসলে কোনও মানুষকে নন খুঁজছেন পরিবেশের মধ্যে শান্তি খুঁজছেন। যা শহর থেকে দূরে পাহাড়ের কোলে গিয়ে পেয়েছেন। প্রসঙ্গত, মনামীর বোধহয় বয়স কমেই চলেছে। কবে থেকে একই রকম জৌলুস, যৌবন, সৌন্দর্য ধরে রেখেছেন। এ কথাই বারে বারে বলে যায় ভক্তরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃকেকেআর-এর সমর্থনে ঋতাভরী, আইপিএলে বাড়ল গ্ল্যামারের ডোজ

সে কথা স্বীকার করলেন খোদ অভিনেত্রীও। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রহস্যভেদও করলেন। ঘুরতে গিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসে ভিডিওটি করেছেন। ক্যাপশনে দিয়েছেন, "বয়স দিন দিন যদি কারও কমে তাহলে সেটা মনামী।" ট্র্যাভেলিংই হল মনামীর বয়স ধরে রাখার সিক্রেট। শহর ছেড়ে ছুঁটে গিয়েছেন পাহাড়ের কোলে। পাহাড়ে নেই কোনও মন খারাপ। যার জেরে সেখানেই গিয়েছেন তিনি। দার্জিলিংয়ের কাছে সুখিয়াপোখড়িতে রয়েছেন তিনি। 

আরও পড়ুনঃপর পর দু'টি খুশির খবর পাড়লেন মিমি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও

View post on Instagram

আরও পড়ুনঃ'আলো ছায়া' ছায়া একেবারে পাক্কা 'দিদি', কত পয়েন্ট পেয়ে জিতলেন রিয়্যালিটি শো-তে

তবে কার সঙ্গে গিয়েছেন ঘুরতে সে বিষয় কিছুই খোলসা করেননি মনামী। সম্প্রতি দাদাগিরি আনলিমিটেডে চ্যাম্পিয়ন হয়েছেন অভিনেত্রী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির গ্র্যান্ড ফিনালে নিয়ে সকলের উত্তেজনা ছিল তুঙ্গে। দাদাগিরির মঞ্চ মানেই টানটান উত্তেজনা। 'দাদা' সঞ্চালনা, গুগলি রাউন্ড, বিভিন্ন জেলা থেকে আসা প্রতিযোগী। সবই দর্শকদের আবেগ জুড়ে রয়েছে। সেই পর্বটি জিতেওছেন তিনি।