লকডাউনে আয়ুষ্মান খুরানার মত সুর ধরলেন মনামী। বেলা চাও গেয়ে মুগ্ধ করলেন ভক্তদের। নেটদুনিয়ার নয়া সেনসেশন বাংলা টেলিভিশনের অভিনেত্রী।

কখনও নাচ করে তো কখনও টিকটক, এভাবেই লকডাউনে বিনোদনের জোগান দিচ্ছেন অভিনেত্রী মনামী ঘোষ। সম্প্রতি মানি হাইস্ট নামক জনপ্রিয় সিরিজে ব্যবহৃত গান বেলা চাও গেয়ে মুগ্ধ করলেন দর্শকদের। এই ইতালিয়ান লোকগীতিটি আসলে বহু পুরনো। ফ্যাসিস্টদের বিরুদ্ধে এই স্তবগান তৈরি হয়। ইতালির সিভিল ওয়্যারের সময় স্বাধীনতা এবং সহ্য করার ক্ষমতার প্রতীক হল এই গান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃসলমনের সঙ্গে হাতাহাতি, অ্যাওয়ার্ড শোতে আহত অবস্থায় হাজির ঐশ্বর্য

সে কথাই ব্যক্ত করে বেলা চাওয়ের সুর ধরেন মনামী। মানি হাইস্টের ভক্ত তো বটেই। তিনিও আর পাঁচজনের মত সিজন ফাইভের অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে এই মহামারির সময় সহ্য করার ক্ষমতাই আসল। তার সঙ্গে গৃহবন্দি দশা। হারিয়েছে স্বাধীনতাও। এই মুহূর্তের জন্য গানটি বড়ই প্রাসঙ্গিক। সেই কারণেই ভক্তদের জন্য এই গান গেয়ে শোনান মনামী। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। 

আরও পড়ুনঃফার্ম হাউসে দুই বান্ধবীর সঙ্গে মশগুল সলমন,ভিডিও পোস্টে উস্কে দিলেন জল্পনা

View post on Instagram

তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে চব্বিশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা