আইপিএল-র রেস থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স   দুঃখিত গোটা শহরবাসী কেকেআর-র হারের দুঃখে কান্নায় ভেঙে পড়লেন কৃষ্ণকলির 'নিখিল'  ভিডিও পোস্ট করলেন নীল ভট্টাচার্য 

কৃষ্ণকলি ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যের পছন্দের আইপিএল দল একটি তবে সমর্থন করলেন অন্য কাউকে। আইপিএল শুরু হতেই সাধারণ মানুষ সহ তারকাদের উচ্ছ্বাসও ছিল আকাশছোঁয়া। সেই উচ্ছ্বাসের মাঝে কীকরে বাদ যায় টেলিপাড়া। তাই অভিনেতা নীল ভট্টাটার্যও একেবারে প্রস্তুত আইপিএল নিজের সমর্থন প্রকাশ করার জন্য। বাঙালি বলে কথা, কলকাতা নাইট রাইডার্সকেই সমর্থন করেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তবে কলকাতা সদ্য ছিটকে গিয়েছে আইপিএল-এর রেস থেকে। সেই দুঃখেই কান্নায় ভেঙে পড়লেন নীল। মজার একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে অ্যানিমেটেড চোখের জল পড়ছে তাঁর চোখ থেকে। কলকাতা নাইট রাইডার্সের নক আউটের দুঃখে ভিডিও পোস্ট করেছেন নীল। নীল অবশ্য চেন্নাই সুপার কিংসকেও সমর্থন করেছিলেন এক সময়। কারণ মহেন্দ্র সিং ধোনি তাঁর প্রিয় ক্রিকেটার। 

আরও পড়ুনঃনেটের পোশাকে দেখা যাচ্ছে এপার ওপার, প্রিয়ঙ্কার সম্মান বাঁচিয়েছিল এই জিনিস

View post on Instagram

এ কথা নিজেই স্বীকার করেছিলেন, তাঁর পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। এমনকি তিনি নাইট রাইডার্সের বড় ভক্ত। তবে তিনি এও জানিয়েছিলেন যে দিন গুলি কলকাতার ম্যাচ থাকবে না সেই দিনগুলি তিনি ধোনির দল অর্থাৎ চেন্নাই সুপারকিংসকে সমর্থন করবেন। মহেন্দ্র সিং ধোনির প্রতি নীলের আবেগ সম্পূর্ণ ভারতীয় ক্রিকেট দলের কারণে। সেই আবেগ কোনও কারণে বেরিয়ে আসে আইপিএলের ময়দানেও। দিন কতক আগে মুম্বই ইণ্ডিয়ানসকেও সমর্থন করেছিলেন।