টলিউডে আবারও নতুন জুটিপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে এই প্রথম এই নায়িকাপরিচালক অতনু ঘোষের পরবর্তী ছবিকে ঘিরে জল্পনাএর আগে ময়ূরাক্ষী ছবিতে জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অতনু ঘোষ

টলিউডে এখন ভরপুর নতুন ছবির খবর। একের পর এক ছবিকে ঘিরে দর্শকদের কৌতুহল এখন তুঙ্গে। কের রএমনই অবস্থায় আবারও সামনে উঠে এন নতুন ছবি ও তার অভিনেতা-অভিনেত্রীর খোঁজ। পরিচালক অতনু ঘোষ আবারও সিদ্ধান্ত নিয়ে ফেললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধার। এর আগে তাঁদের দেখা গিয়েছিল ময়ুরাক্ষী ছবিতে। সেই ছবির ঝুলিতেই ঢুকেছিলে একের পর এক সেরা পুরষ্কার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই ছবিতেই এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে চলেছেন জয়া আহসান। সম্প্রতিই শেষ হয়েছে বিনিসুতোয় ছবির কাজ। সেখানেই পরিচালক অতনু ঘোষের সঙ্গে জুটি বেঁধেছিলেন জয়া আহসান। এবার এই দুই তারকাকে নিয়ে ছবি বানানোর সিদ্ধান্ত নিলেন পরিচালক অতনু ঘোষ। ফলে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। 

আরও পড়ুনঃ ডেঙ্গুর প্রকোপ বাংলাদেশে, প্রবল জ্বরে আক্রান্ত জয়া আহসানও

ছবির টিত্রনাট্য জুড়ে থাকছে এক নিপাট সম্পর্কের গল্প। এই ছবির কাজ শুরু হবে খুব তারাতারি। তবে বর্তমানে অসুস্থ অবস্থায় বাংলাদেশেই রয়েছেন জয়া আহসান। তাই বেশ কিছু পরিকল্পনা, ছবির কাজের তারিখ নিয়ে খানিক সমস্যায় পড়তে হচ্ছে নায়িকাকে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন তা নিয়ে প্রকাশ্যে কিছুই জানাননি জয়া।