ফের প্রতীমের ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে পাওলি দামকে সম্প্রতি শুরু হয়েছে ছবির শ্যুটিং পাওলি অভিনীত চরিত্রটির নাম কালকি শুধু রোম্যান্সই নয়, তার সঙ্গে খানিকটা থ্রিলারেরও ছোঁয়া রয়েছে

নতুন প্রেমের কাহিনি নিয়ে আবারও পর্দায় আসতে চলেছেন পরিচালক প্রতীম ডি গুপ্ত। সম্পর্ক, ভালবাসার কাহিনি এই সব কিছু নিয়েই ছবিতে নয়া ট্যুইস্ট রাখতে চলেছেন পরিচালক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল যীশু সেনগুপ্তর। কিন্তু যীশুর পরিবর্তে মুখ্য চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। ছবির চিত্রনাট্যকে আর জোড়ালো করতে অর্জুনের বিপরীতে মধুমিতা সরকারকে দেখতে পাবে দর্শক। তবে সবকিছুর মধ্যেও রয়েছে নয়া চমক। ফের প্রতীমের ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে পাওলি দামকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
View post on Instagram

সম্প্রতি শুরু হয়েছে ছবির শ্যুটিং। ছবির নাম 'লাভ আজ কাল পরশু'। এই নিয়ে পঞ্চম বার এক সঙ্গে কাজ করতে চলেছেন প্রতীম ও পাওলি। ছবির মুখ্য চরিত্রে না হয়েও পাওলির চরিত্রগুলি যেন এক অন্য মাত্রা পেয়েছে। কারণ প্রতীম বরাবরই নতুন নতুন চরিত্র আবিষ্কার করে পাওলির জন্য। এই ছবিতেও তেমনটাই হয়েছে। 'লাভ আজ কাল পরশু'-তে পাওলি অভিনীত চরিত্রটির নাম কালকি।

আরও পড়ুন-এবার দিন গোনার পালা, আসতে চলেছে 'টেকো'

প্রতীমের গোয়েন্দা থ্রিলার 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' ছবিতে শেষবার দেখা গিয়েছিল পাওলিকে। এইবারও নতুন ভাবে পাওলিকে দেখার অধীর আগ্রহে রয়েছে দর্শকরা। ছবির গল্পটা কনসেপচুয়াল লাভ স্টোরির মতোন। শুধু রোম্যান্সই নয়, তার সঙ্গে খানিকটা থ্রিলারেরও ছোঁয়া রয়েছে। ভালবাসার সংজ্ঞাটাকে একটু অন্য আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছে পরিচালক। শুধু তাই নয় একজন মানুষ কত ভাবে প্রেমে পড়তে পারে যেমন ফিজিক্যালি, প্লেটোনিক্যালি আবার আর্টিসটিক্যালি সবটাই উঠে আসবে ছবিতে।