পুনরায় পর্দায় সোহম-অরুণিমা জুটিপ্রকাশ্যে এল ছবির পোস্টারছবির মুক্তি ১৩ই সেপ্টেম্বরচলছে পোস্ট প্রডাকশনের কাজ

একান্নবর্তী পরিবার ভেঙে ক্রমেই মানুষ এখন ঝুঁকছেন নিউক্লিয় পরিবারের দিকে। ভাঙছে সম্পর্ক, বাড়ছে দুরত্ব। ফলে সব দিক থেকেই মানুষের মধ্যে বাড়ছে একাকিত্ব। বেড়ে উঠছে চাহিদা। কিন্তু সুখের খোঁজে এমনই এক সিদ্ধান্ত নেওয়ার পরও কী সুখী হতে পারবে অরুণিমা সোহম! উত্তর দিতে প্রকাশ্যে আসতে চলেছে তাঁদের পরবর্তি ছবি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

১৭ই সেপ্টেম্বর, জীবনে এক বড় ঝড়, সম্পর্কের টানাপোড়েনে ইতি টানতে কাঠগোড়ায় দাঁড়িয়ে দম্পতি। কোন পথে এগোবে এই সম্পর্ক, প্রশ্ন তুলেই প্রকাশ্যে এল ছবির ট্রেলার। যেখানে চোখে পড়ে সোহম ও অরুণিমা কাঠ গোড়ায় দাঁড়িয়ে। ছবির নাম ১৭ই সেপ্টেম্বর। পরিচালনায় থাকছেন অমিতাভ ভট্টাচার্য। এক সাধারণ পারিবারিক কাহিনিই এই ছবির মূল দিক। 

আরও পড়ুনঃ পরিণীতা-র পর গর্ভধারিণী , নতুন দায়িত্ব কাঁধে নিয়েই ছবির ঘোষণা রাজ চক্রবর্তীর

সংসার জীবনের ধাপ অনেক। তারই মধ্যে মানিয়ে নিয়ে থাকতে কেবলই যদি চাহিদাই প্রধান্য পায় তবে কোথাও যেন সম্পর্কের স্বাভাবিকত্ব হারিয়ে যেতে থাকে। সম্প্রতি অরুণিমার শেয়ার করা এক ডাবিং ফুটেজে সেই ইঙ্গিতই মিলল। বর্তমানে শেষ হয়েছে ছবির কাজ। চলছে পুরো দমে তার পোস্ট প্রডাকশনের কাজ। ফলে এখন ব্যস্ত দুই তারকাই। এরই মাঝে আবার শনিবার নতুন ছবির মহরতও সেরে ফেললেন সোহম।