সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা  মেরুন রঙের জ্যাকেটের ভিতর দিয়েই উঁকি মারছে গোলাপী রঙের অন্তর্বাস নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তার এই ছবি নিজের উষ্ণ আবেদনপূর্ণ ছবি দিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মাত করে রেখেছেন তিনি

টলি ইন্ডাস্ট্রির সেদিনের ছোট মেয়েটি আজ পরিণত। যারা উ লা লা গানের সুরে হাত পা নড়ে উঠত সকলের সেদিনেই সেই ছোট্ট মেয়েটি আজ টলি ইন্ডাস্ট্রির মেনস্ট্রিমের অভিনেত্রী। একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের জায়গা পাঁকিয়ে নিয়েছেন। তিনি হলেন প্রিয়াঙ্কা সরকার। কয়েকদিন আগেই জীবনের ২৮ টি বসন্ত পেরিয়ে২৯ -শে পা দিলেন অভিনেত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-গোয়েন্দা বনলেন দীপিকা, বেআইনি অ্যাসিড বিক্রি নিয়ে করলেন স্টিং অপারেশন...

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিটি শেয়ার করা মাত্রই পুরুষদের ঘুম তো উড়েইছে এর পাশাপাশি নেটিজেনদেরও নজর কেড়েছেন তিনি। ফটোশ্যুটে হট অবতারে নিজেকে ধরা দিয়েছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে মেরুন রঙের জ্যাকেট, সঙ্গে বয়ফ্রেন্ড জিন্স পরে গাছের গুড়িতে পোজ দিয়েছেন অভিনেত্রী। আর সেই জ্যাকেটের ভিতর দিয়েই উঁকি মারছে গোলাপী রঙের অন্তর্বাস। নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তার এই ছবি। ছবিটি তার প্রিয় বন্ধু তথাগত ঘোষের তোলা। মুহূর্তের মধ্যে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে তার এই ছবিতে।

View post on Instagram

আরও পড়ুন-উবার মত্ত চালকের পাল্লায় সোনম, আতঙ্কের কাহিনী করলেন পোস্ট...

এবছর শীতটা যেন একটু বেশি জাঁকিয়ে পড়েছে। আর এই শীতের আমেজটা প্রত্যেকেই নিজের মতো করে উপভোগ করছেন। আর শীতকালে এরকমই একটা ছবি যেন পুরো হটকেক। তার উপরে শীতকালটা যেন একটু বেশিই পছন্দের অভিনেত্রীর। নিজের ছকভাঙা অভিনয়, এবং স্টাইল স্টেটমেন্ট-এ তিনি ইতিমধ্যেই নিজের এক আলাদা জগৎ তৈরি করে নিয়েছেন। নিজের উষ্ণ আবেদনপূর্ণ একের পর এক ছবি দিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মাত করে রেখেছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের বাইরেও সমস্ত কিছু ভুলে ছেলে সহজকে নিয়ে দিব্যি খোশমেজাজে আছেন অভিনেত্রী। ইতিমধ্যেই অভিনেতা যশের সঙ্গে সুজিত মন্ডলের পরিচালনায় প্রথমবার জুটি বাধতে চলেছেন তিনি। ছবির শ্যুটিংও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই ফ্লোর কাঁপাতে আসছেন এই যুগল।