শুধু টলিউডেই নয়, বলিউডেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন প্রসেনজিৎ সাংহাই ছবিতে তার অভিনয় দক্ষতা সকলেরই মনে ধরেছিল  বলি অভিনেত্রী কাল্কির সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চরিত্রের এতটাই গভীরে ঢুকে গিয়েছিল যে ঠোঁট থেকে রক্ত বেরিয়েছিল

টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শকমনে ইতিমধ্যেই নিজের জায়গা পাঁকিয়ে নিয়েছেন। শুধু টলিউডেই নয়, বলিউডেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন প্রসেনজিৎ। পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের 'সাংহাই' ছবিতে তার অভিনয় দক্ষতা সকলেরই মনে ধরেছিল। সিনেমার শ্যুটিং চলাকালীন অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল প্রসেনজিতের। সম্প্রতি একটি অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথাই স্বীকার করেছেন অভিনেতা নিজেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-অশ্লীল ছবি থেকে গণধর্ষণের ইচ্ছাপ্রকাশ, হাইপ্রোফাইল ছাত্রদের পর্দাফাঁসে গর্জে উঠল বলিউড...

সালটা ২০১২। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'সাংহাই' -তে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। প্রথমে রাজি না হলেও পরে তিনি অভিনয়টা করেছিলেন। সামান্য সময়ের তার অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। ছবিতে বলি অভিনেত্রী কাল্কির সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল অভিনেতাকে। তবে এ শুধু অভিনয়ই নয়, রীতিমতো খবর হয়ে গিয়েছিল।

আরও পড়ুন-করোনা ক্লান্ত বিশ্বে ফের আশার আলো, সবার আগে ভ্যাকসিন আনার দাবি করছে ইতালি...

আরও পড়ুন-দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ছাড়াল, মোবাইলে আরোগ্য সেতু না থাকলেই এবার শাস্তি...

আরও পড়ুন-করোনা-র সঙ্গে জুটল রহস্যময় প্রদাহজনিত সিন্ড্রোম, ১৫ শিশুর অবস্থা গুরুতর...

প্রায় পাঁচ মিনিটের বড় দৃশ্য ছিল। যেখানে রাগ-অভিমান, ক্ষোভ সবটাই একফ্রেমে দেখানো হয়েছিল। প্রসেনজিৎ জানিয়েছেন, 'ওই দৃশ্যে অভিনয়ের সময় কল্কি অসুস্থ হয়ে পড়েছিল। দৃশ্যটার মধ্যে এতটাই গভীরে ঢুকে গিয়েছিলাম যে শেষ হওয়ার পর আমার ঠোঁট থেকে রক্ত বেরোতে শুরু করে দিয়েছিল। রাগের বহিঃপ্রকাশ এতটাই গভীর ভাবে প্রকাশ পেয়েছিল যা দেখে সকলেই হতবাক হয়েছিল।'বাংলা হোক বা হিন্দি সবধরনের সিনেমাতেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন প্রসেনজিৎ। আদিত্য বিক্রমের হিন্দি ওয়েব সিরিজ খুব শীঘ্রই দেখা যাবে প্রসেনজিৎকে।