সৃজিত-মিথিলা বাড়িতে নতুন অতিথি রঙ বেরঙের অতিথিদের নিয়ে সময় কাটছে মিথিলার সেই অতিথিদের ছবি পোস্ট করলেন বাংলাদেশি সুন্দরী ছাদেই তৈরি মিথিলার নতুন জগৎ

বাড়ির ছাদই এখন রফিয়ত রসিদ মিথিলার নতুন জগৎ। যেখানে নিজের সময় অন্যভাবে কাটাতে পছন্দ করেন মিথিলা। নতুন করে ছাদ সাজিয়ে সেখানে গাছও রেখেছেন। সৃজিত মুখোপাধ্যায় এবং মেয়ে আয়রার সঙ্গে সেখানেই অধিকাংশ সময় কাটান মিথিলা। সেই পছন্দের জায়গায় এখন নতুন অতিথির আগমণ হয়েছে। সেই রঙ বেরঙের অতিথিদের ছবি শেয়ার করলেন বাংলাদেশের মিথিলা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

হলুদ ও কমলা রঙের গাঁদা, হলুদ রঙের অন্য একটি ফুলও ফুটেছে মিথিলার শখের বাগানে। সেগুলির যত্ন নিতেই ব্যস্ত মিথিলা। সূর্যাস্তের ছবিও পোস্ট করেছেন মিথিলা। সম্প্রতি সৃজিতের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মিথিলা। সঙ্গে ছিল মেয়ে আয়রাও। নিজেদের বাড়ির ছাদকে একেবারে নতুননত্যভাবে যত্ন নিয়ে সাজিয়েছেন তাঁরা। সেখানেই একটি সাদা দোলনায় বসে রয়েছেন তিনজন। আকাশের চাঁদের আলো, সৃজিতের কাঁধে মাথা রেখে বসে মিথিলা। 

আরও পড়ুনঃশাহরুখ-গৌরির দিল্লির বাড়ি এক রাতের জন্য আপনার, সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন কিং খান

কোলে রয়েছে ছোট্ট আয়ারা। এ যেন পিকচার পারফেক্ট। এই না হলে সুখি পরিবার। মিথিলার যেকোনও পোস্ট দেখা মাত্রই নেটবাসীদের উৎসাহ তুঙ্গে। বিনোদনপ্রেমীদের কাছে ছাড়াও নেটদুনিয়ায় অত্যন্ত জনপ্রিয়। তাঁদের বিভিন্ন পোস্ট নিত্যদিন ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এপার বাংলা ও ওপার বাংলার প্রেমে মিশে গিয়েছে দুই বাংলার মানুষজন।