সাত মাসের সাধভক্ষণে শুভশ্রী একাধিক পোজে ছবি শেয়ার করলেন নেট দুনিয়ায় মুহূর্তে তা ছড়িয় পড়ে ভক্তমহলে কমেন্ট বক্স ভরে উঠল তারকাদের শুভেচ্ছায়

লতডাউনের মাঝেই এসেছিল সুখবর। রাজ-শুভ পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ছবি শেয়ার করে সেই আনন্দ সংবাদ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই জুটি। বহু বাবা ও মায়ের টি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন টলিউডের হট জুটি। লকডাউনের মাঝেই টলিপাড়ায় সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিকও। সন্তানের জন্ম দিয়ে শেয়ার করেছিলেন ছবি। এবার পালা শুভশ্রী, অপেক্ষায় দিনগুণছে ভক্তরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ শকুন্তলাদেবীর আড্ডায় মুখোমুখি যীশু, কাকে রাগাতে বিদ্যা ও তিনি বাংলায় কথা বলতেন

আর মাত্র ২ মাসের অপেক্ষা। সাত মাসের সাধ ভক্ষণ পর্বও মিটল এবার। ঘরোয়া অনুষ্ঠানেই শুভশ্রীকে সাধ দিলেন পরিবার। হলুদ শাড়িতে এদিন অনবদ্য লুকে ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একাধিক পোজে ছবি তুলে অনবদ্য লুকে নজর কাড়লেন সকলের। সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতেই তা মুহূর্তে হয়ে ওঠে ভাইরাল। কমেন্ট বক্স ভরে ওঠে শুভেচ্ছাবার্তায়। সেই তালিকাতে নাম লিখিয়েছেন- সায়ন্তিকা, শ্রাবন্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিথিলা সহ আরও অনেকে। 

View post on Instagram

সম্প্রতি দুবছরের বিবাহ বার্ষিকী ঘরোয়াভাবে পালন করেছেন এই জুটি। বাড়িতেই আয়জন করেছিলেন ক্যান্ডেল লাইট ডিনারের। এবার সাধ ভক্ষণের ছবিতে আবারও ধরা দিল এক ভিন্ন লুকের শুভশ্রী। দুটির হাতে এখন একাধিক ছবির কাজ। তবে বর্তমান সেই ছবির কাজ স্থগিত। তাই ২০২০ তে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। পরিবারে এখন নতুন সদস্য আসার অপেক্ষা, শ্যুটি সেট নয়, রাজ শুভশ্রীর জীবনে এখন নয়া মোড়ে অপেক্ষায় এক নতুন অতিথি, তারই অপেক্ষায় দিনগুনছে জুটি।