প্রথম সন্তানের ছবি দিয়েই রীতিমতো ভাইরাল হয়েছেন শুভশ্রী  নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম সন্তানের সেই ছবি পোস্ট করেছেন শুভশ্রী  দিদির ছেলেকে প্রথম সন্তান বলে আদর করতে দেখা যায় রাজ ঘরণীকে ছবি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের কটাক্ষের শিকার হন অভিনেত্রী

বিয়ে হয়েছে সদ্য দেড় বছর। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে সংসার করেছেন টলি অভিনেত্রী। একের পর এক ফটো দিয়ে ইতিমধ্যেই লাইমলাইটে আছেন বলিউডের এই কাপল। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে তার প্রথম সন্তানের ছবি, যা নিয়ে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম সন্তানের সেই ছবি পোস্ট করেছেন শুভশ্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-মায়ের অন্তরঙ্গ চুম্বন দৃশ্য দেখে কী প্রতিক্রিয়া মেয়ের, জানালেন শ্বেতা...

ইতিমধ্যেই একের পর এক ছবিতে অভিনয় দক্ষতা দিয়ে টলিউডের প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তবে এর মধ্যে প্রথম সন্তানের ছবি দিয়েই রীতিমতো ভাইরাল হয়েছেন তিনি। তার প্রথম সন্তানের জন্ম হয়েছিল অনেক বছর আগেই। বিষয়টি একটু খোলসা করে বলা যাক, সম্প্রতি দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানেই দিদির ছেলেকে প্রথম সন্তান বলে আদর করতে দেখা যায় রাজ ঘরণীকে। দিদির সন্তানকেই নিজের সন্তান বলে দাবী করেছেন অভিনেত্রী। সেই ছবি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের কটাক্ষের শিকার হন অভিনেত্রী। 

View post on Instagram

আরও পড়ুন-মিথিলার বিয়ের রাতেই আবেগঘন পোস্ট প্রাক্তন স্বামীর, কী লেখা ছিল তাতে...

নিজের সন্তান নয় তো কী হয়েছে। দিদির ছেলেকেই সন্তানের মতো ভালবাসেন শুভশ্রী। এই নিয়ে যত জল্পনা। সোশ্যাল মিডিয়ায় নিজের ইমেজ ধরে রাখতে কত কিছুই না করতে হয় অভিনেতা অভিনেত্রীদের, তাতে বেশ পারদর্শী শুভশ্রী। কিছুদিন আগেও নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দিয়ে ভাইরাল হয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রীর আপকামিং ছবি 'ধর্মযুদ্ধ'-এর টিজার। টিজার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের প্রশংসায় ভরে গেছে তার ঝুলি। এর আগেও 'পরিণীতা' ছবিতে ফাটিয়ে অভিনয় করেছিলেন শুভশ্রী।