ফের কোভিড-১৯ -এ আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়  করোনার  থাবা এবার যমুনা ঢাকি পরিবারে তিনি একা নন, তার ছেলের করোনা পজিটিভ এসেছে  করোনায় আক্রান্ত হয়েও বাড়ি থেকেই শুটিং করছেন অভিনেত্রী

ফের করোনার থাবা পড়েছে বিনোদন জগতে। একের পরে এক উজ্জ্বল ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত হয়েছেন। টলিপাড়ার একের পর এক অভিনেতা-অভিনেত্রীকে গ্রাস করেছে মারণ ভাইরাস করোনা। ফের কোভিড-১৯ -এ আক্রান্ত হলেন যমুনা ঢাকি-ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। করোনার থাবা এবার যমুনা ঢাকি পরিবারে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-ড্রাগের নেশায় আসক্ত 'রণবীর-ভিকি-অয়ন', রক্তের নমুনা সংগ্রহ করে মাদক পরীক্ষার দাবি কঙ্গনার...

যদিও করোনার কোনও উপসর্গ ছিল না তার শরীরে। গত কয়েকদিন ধরেই জ্বর আসায় নিজেই করোনা টেস্ট করান। এরপর গত সোমবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি একা নন, তার ছেলের করোনা পজিটিভ এসেছে। কিন্তু পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ।

আরও পড়ুন-গভীর ডিপ্রেশনে ভুগছেন অমিতাভের নাতনি নভ্যা, চরমে পৌঁছে নিচ্ছেন মনোবিদের পরামর্শ...

খবর জানাজানি হতেই চিন্তার ভাঁজ পড়েছে ইউনিটের সকলের মাথায়। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। সমস্ত রকম সতকর্তা মেনেই আইসোলেশনে রয়েছেন মা ও ছেলে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর করোনার আক্রান্ত হওয়ার খবর শোনার পর থেকেই বাড়তি সতর্কতা মানা হচ্ছে যমুনা ঢাকি ধারাবাহিকের সেটে। তবে ধারাবাহিকের শুটিং বন্ধ হয়নি। আপাতত, বাড়ি থেকেই শুটিং করে পাঠাবেন অভিনেত্রী। করোনায় আক্রান্ত হয়েও কাজ বন্ধ রাখতে চান না অভিনেত্রী। উল্লেখ্য গতকালই করোনায় আক্রান্ত হয়েছেন টলিপাড়ার স্বনামধন্য দুই তারকা সৌমিলি ঘোষ বিশ্বাস এবং সায়ক চক্রবর্তী।