বিক্রম চট্টোপাধ্যায়ের হট ফটোশ্যুট রিপড জিনস এবং কালো জ্যাকেটে অভিনেতা বিক্রমের রবিবারে 'কিকস্টার্ট' এখন রীতিমত ভাইরাল পোস্টে ভিড় জমালেন অগণিত মহিলা ভক্ত  

রবিবারে কোনও আরাম নয়। নিতে হবে কিকস্টার্ট। শেখালেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর পোস্ট করা হট ছবিতেই কিকস্টার্ট হল অগণিত মহিলা ভক্তদের। তাঁকে কালো স্লিভলেস জ্যাকেট এবং রিপড জিনসে দেখে ইতিমধ্যেই উন্মদনা শুরু হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। টলিউডের হাঙ্ক বলে কথা, তাঁর ক্যানডিড ছবিতেও শোরগোল তো পড়বেই। প্রসঙ্গত, চলছে লকডাউন। নিয়ামবলী মেনে চলছে শ্যুটিংয়ের যাবতীয় কাজ। সেটে খুব বেশি হলে তিরিশ কি চল্লিশ ক্রিউ নিয়ে করতে হচ্ছে সমস্ত কাজ। স্বাভাবিকভাবে কাজের চাপও মারাত্মক। তবুও লকডাউনের মাঝেও নিত্যদিন নানা পোস্টে ভক্তদের মনোরঞ্জনের ব্যবস্থা করে চলেছেন বিক্রম। এবার ধীরে ধীরে সেই সঞ্চয়ের জিনিসও হারিয়েছে বিক্রমের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ'রিয়াকে কি ভালবাসেন', প্রশ্ন শুনতেই নিমেষে এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন সুশান্ত, ভাইরাল ভিডিও

যদিও তাঁর সামান্য একটি সাধারণ সেলফি ভক্তদের কাছে চাঁদ দেখার চেয়ে কম কিছুই না। তবে অভিনেতা নিজের অনুরাগীদের বিনোদনের জন্য বিশেষ কিছু করাই পছন্দ করেন। সম্প্রতি কোনও উপায় না পেয়েই পোস্ট করতে শুরু করেছেন পুরনো ফোটোশ্যুটের ছবি। যেখানে বাঙালিয়ানায় ভরে উঠেছেন বিক্রম। এমন হ্যান্ডসাম হাঙ্ককে যখন বাঙালির অভিজাত পোশাক ধুতি এবং পাঞ্জাবিতে দেখা যায় তাতে স্বাভাবিকভাবে মহিলা ভক্তদের ঘাম ঝড়বেই। পুরনো ছবিতেই চোখ কপালে উঠেছে সকলের। হট ছবি তার সঙ্গে মজাদার ক্যাপশন, "পুরনো চাল ভাতে বারে, আর পুরনো ছবি প্রয়োজনে বেরয়।" টলিউড অভিনেতা বিক্রমকে এতদিন সকলে দেখে এসেছেন ড্যাশিং লুকে। তবে সম্প্রতি একেবারে ভিন্ন অবতারে ধরা দেন বিক্রম। এক কথায় একে বলা হয় হিপহপ লুক। 

আরও পড়ুনঃদেবলীনার 'ফিট' পোজ, ক্যাটরিনা কাইফের সঙ্গে বঙ্গতনয়ার তুলনায় ভক্তরা

View post on Instagram

তবে এবারে একেবারে ভিন্ন অবতারে ধরা দিলেন বিক্রম। এক কথায় একে বলা হয় হিপহপ লুক। হলুদ রঙের বেল্ট, প্রিন্টেড জ্যাকেট, রিপড জিনস। সব মিলিয়ে এই বিক্রমকে আগে কখনও দেখেছেন কিনা সন্দেহ। তাঁকে দেখে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রশংসা। অসংখ্য ভক্তরা বিক্রমকে এও পরামর্শ দিয়েছেন যে তাঁর মডেলিংও এবার হাত পাকানো উচিত। প্রসঙ্গত লকডাউন চলাকালীন বিকর্ম নানা ভাবে জনগণকে সতর্ক করার চেষ্টা করেছেন। লকডাউন চলাকালীন নিজের ভক্তদের বিভিন্ন ভাবে করোনা প্রকোপ থেকে বাঁচতে সতর্কতার বার্তা দিয়েছেন বিক্রম। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরতেও বারণ করেছিলেন তিনি।