আব্রাম শিখছে তাইকোন্ডছবি শেয়ার করলেন খোদ কিং খানপরিবারের সদস্যদের নিয়েই এখন ব্যস্ত তিনিজানালেন পারিবারিক রীতির কথাও

পারিবারিক পরম্পরা, তাই একই পথে হাঁটতে হল আব্রামকে। খান পরিবারের এটাই রীতি। ছোট আব্রামকে নিয়ে শাহরুখের স্বপ্ন অনেক। ছোট থেকেই তাকে কাছ ছাড়া করার কথা ভুলেও ভাবেন না কিংখান। খেলার মাঠ হোক কিংবা শ্যুটিং ফ্লোর, পরিবারের এই ছোট সদস্যকে তিনি নিয়ে যেতেন সঙ্গে করে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের বক্স অফিসেও অক্ষয়-রাজত্ব! মিশন মঙ্গল-এর নয়া রেকর্ড

তবে বলিউড বাদশা যে এখন বেজায় সংসার ধর্মে মন দিয়েছেন সেবিষয় কোনও দ্বিমত নেই। ছেলে মেয়েদের পড়াশুনো কেরিয়ার নিয়ে বেজায় এখন ব্যস্ত তিনি। সম্প্রতিই সুহানার স্কুল জীবন শেষ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছিলেন একটি। তারপর মেয়েকে কলেজে ভর্তি থেকে শুরু করে কেরিয়ার গোল তৈরি করে দেওয়া, সাধারণ এক বাবা-র ভুমিকাতেই দেখা গিয়েছিল তাঁকে। কাটিয়ে এসেছিলেন সপরিবারে ছুটিও।

আরও পড়ুনঃ সানিয়ার বায়োপিকে শ্রদ্ধা, বলিউডে জল্পনা তুঙ্গে

তারপরই আরিয়নের চলচ্চিত্র জগতে ডেবিউ, তাকে ঘিরেও নেহাতই কম ব্যস্ত ছিলেন না শাহরুখ। এবার তাঁর নজরে ছোট ছেলে। তাকে এখন তাইকোন্ড শেখাচ্ছেন শাহরুখ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাহরুখ লিখলেন, তাই খান-এর পরম্পরা বজায় রাখা, এর আগে দুই সদস্য রয়েছেন, এবার নতুন সদস্যের প্রশিক্ষণ চলছে। সঙ্গে তিনি শেয়ার করলেন আরিয়ন ও সুহানা-র তাইকোন্ড প্রশিক্ষণ নেওয়ার ছবিও।

আরও পড়ুনঃ সিরিয়ালের নয়, বাস্তবের রাণু গান গেয়ে কত টাকা পেল জানলে চমকে যাবেন সকলে

View post on Instagram

বর্তমানে বড় পর্দা থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন কিং খান। ফলে এখন শাহরুখ খানকে নিয়ে জল্পনা তুঙ্গে! কবে পর্দায় ফিরছেন শাহরুখ খান! নিজের প্রযোজনার কাজ নিয়েই ব্যস্ত তিনি। নতুন কোনও ছবির খবরও স্পষ্ট করে দেননি তিনি ভক্তদের। ফলেই তাঁর ভক্তরা এখন মজে রয়েছে শাহরুখ পুত্র-পুত্রীদের নিয়েই।