গতকালই মুক্তি পেয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র ছবির পোস্টার আজ প্রকাশ্যে এসেছে ছবির মুখ্য চরিত্র আলিয়া ভাটের প্রথম লুক প্রথম লুকেই তিনি বাজিমাত করেছেন আলিয়া  নিজের সোশ্যাল মিডিয়ায় প্রথম লুক শেয়ার করলেন আলিয়া

গতকালই মুক্তি পেয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র ছবির পোস্টার। আর পোস্টার মুক্তি পাওয়ার পরই আজ প্রকাশ্যে এসেছে ছবির মুখ্য চরিত্র আলিয়া ভাটের প্রথম লুক। আর প্রথম লুকেই তিনি বাজিমাত করেছেন। 'গাঙ্গুবাঈ'-এর জন্য নিজেকে যেন অন্যভাবে সাজিয়েছেন অভিনেত্রী। প্রতিটি চরিত্রের জন্য নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন প্রত্যেকেই। এবার আলিয়াও পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-দু'দশক পূর্ণ করল 'এক পল কা জিনা', দেখে নিন ফেলে আসা ২০ বছরের একঝলক...


সম্প্রতি আলিয়া যে লুক প্রকাশ্যে এসেছে তাকে দেখে সত্যিই চেনা দায়। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। তার চোখে মুখে এক বিদ্রোহী নারীর ছাপ ফুটে উঠেছে। ছবির প্রথম এই লুক নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আলিয়া। মুহূর্তের মধ্যে তার এই লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Scroll to load tweet…

আরও পড়ুন-উপহার পাওয়ার নামে প্রতারণার শিকার অভিনেত্রী মৌবনী, খোয়া গেল মোটা অঙ্কের টাকা...

ছবির গল্পে দেখা যাবে কীভাবে একজন মেয়ে ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। আর সেই গল্পই ফুটে উঠবে বড়পর্দায়। একের পর অভিনেতা-অভিনেত্রীদের বিয়ে নিয়ে আপাতত সরগরম গোটা বলিউড। কবে তারা গাটছড়া বাঁধবেন এই প্রশ্নই এখন বলিমহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। বলি মহলের অন্দরে কান পাতলেই তাদের নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক নিয়ে স্পিকটি নট রয়েছেন আলিয়া-রণবীর।