বচ্চন পরিবারের পরই খের পরিবারকে গ্রাস করল কোভিড অনুপম খেরের মা করোনা পজিটিভ ভাইরাসে সংক্রমিত হয়েছেন অভিনেতার মা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে অনুপমের ভাইয়েরও

অনুপম খেরের বাড়িতেও করোনার থাবা। বলিউডে যেন ফের জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। অনুপম খের টুইটারে একটি ভিডিও পোস্টে জানান তাঁর মা দুলারি করোনা পজিটিভ। মায়ের পাশাপাশি তাঁর ভাই রাজু খের, রাজুর স্ত্রী রীমা এবং তাঁদের মেয়ে বৃন্দাও করোনায় আক্রান্ত। অনুপমের মা ছাড়া বাকিরা নিজেদের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতার মা। প্রত্যেকের অবস্থাই ইতিমধ্যে স্থিতিশীল এবং করোনার মৃদু উপসর্গ পাওয়া গিয়েছে তাঁদের শরীরে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃবচ্চন পরিবারের পাশাপাশি রেখার বাড়িতেও করোনার হামলা, সিল করা হল অভিনেত্রীর বাংলো

অনুপম ভিডিও পোস্টে বলেন, "গত কয়েকদিন ধরে আমার মায়ের খিদে বন্ধ হয় যায়। কিছুই তেমন খেতে পারছিলেন না। ডাক্তারের সঙ্গে পরমার্শ করে আমরা ওনার রক্ত পরীক্ষা করাই। রিপোর্টে সবকিছু স্বাভাবিকই ছিল। তারপরই ডাক্তার সিটি স্ক্যানের পরমার্শ দেন। তারপরই মায়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আমি আর রাজু যেহেতু মায়ের সঙ্গে ছিলাম তাই আমরাও নিজেদের সিটি স্ক্যান করাই। আমি সেখানে পজিটিভ থাকলেও রাজুর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা যায়। রাজুর পরিবারেরও পরীক্ষা করানো হয় এরপর। তাঁর স্ত্রী এবং মেয়ে পজিটিভ হলেও, আমার ভাইপো প্রনীতের রিপোর্ট নেগেটিভ আসে।"

আরও পড়ুনঃরণবীর-নীতু কাপুর কি করোনা পজিটিভ, কী বললেন ঋদ্ধিমা

Scroll to load tweet…

কোকিলাবেন হাসপাতালকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। তাঁর মাকে ভর্তি করানোর সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের যথেষ্ট সাহায্য করেছে। অন্যদিকে তাঁরা বিএমসিকেও খবর দিয়েছে। বিএমসির পক্ষ থেকে রাজু খেরের বাড়ি স্যানিটাইজ করানো হবে। অনুপম অনুরাগীদের উদ্দেশ্যে জানান, বাড়িতে কারও দিন কতক ধরে খিদে না পেলে দেরি না করে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারণ খিদে না পাওয়া করোনার মৃদু উপসর্গগুলির মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, অমিতাভ বচ্চন এবং অভিষেকের করোনায় সংক্রমিত হয়েছেন সম্প্রতি। অন্যদিকে রেখার বাড়ির নিরাপত্তারক্ষীও কোভিড পজিটিভ।