পুলওয়ামায় নিহতের শ্রদ্ধা জানিয়ে গান বলিউডেসামিল হলেন বলিউডের প্রথম সারির তারকারাস্বাধীনতা দিবসের আগেই মুক্তি গান সোশ্যাল মিডিয়ায়ধন্যবাদ জানান হল সিআরপিএফ-এর তরফ থেকে

পুলওয়ামায় জঙ্গিদের আত্মঘাতি হামলার ফলে প্রাণ হারিয়েছিলেন মোটের ওপর ৪০ জন ভারতীয় সেনা। স্বাধীনতা দিবসের আগেই তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন বলিউড তারকারা। একই সঙ্গে গলা মিলিয়ে গান গাইলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খানের মতন তারকা। সেই গান সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া মাত্রই ভাইরাল হল নেট দুনিয়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গানের নাম তু দেশ মেরা। সেই গানেরই রেকর্ডিং পর্ব শেষ হয়েছিল মাস খানেক আগে। এই গানের মাধ্যমেই পুলওয়ামায় আহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা। গানের ছোট ছোট অংশে দেখা যায় ভিকি কৌশল, অনুপম খের, কঙ্গনা রানওয়াত, ট্রাইগার শ্রফকে। পরবর্তীতে তাঁদের সঙ্গে যোগ দেন শাহরুখ খান। 

তবে শোনা যায় এই গানটির জন্য কেউই পারিশ্রমিক নেননি। এই গানটি প্রকাশ্যে আসার পরই তা নজর কাড়ে সিআরপিএফ-এর। সম্প্রতিই উরি ছবির জাতীয় পুরষ্কার সেনাদের নামে দিয়ে নজির গড়েছেন ভিকি কৌশল। এবার এই গান প্রকাশ্যে আসার পর আবারও সেনাদের মন জয় করল বলিউড। তাঁরা তাঁদের অফিসিয়াল পাতায় টুইট করে ধন্যবাদও জানান বলিউড তারকাদের। 

Scroll to load tweet…