পাঁচতারা হোটেলের খাবারে পোকারাহুলের পথেই হাঁটলেন মীরাসোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিওমুহুর্তে তা ভাইরাল হল নেট দুনিয়ায়

খাবার নিয়ে নাক উঁচু অনেকেরই। এটা পছন্দ নয় তো ওটা খাওয়া যাবে না, এই হোটেল না, কিংবা ওই দোকান নয়। তবে যদি পাঁচতারা হোটেলে কেউ পাত পেরে খেতে যায় তবে হাইজেনিক বিষয় বেশখানিক স্বস্তি বোধ করেন সকলেই। যদিও সেক্ষেত্রে রাহুল বোস-এর মত চড়া দামের অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা আবার উড়িয়ে দেওয়া যায় না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ আমির পুত্র থেকে সইফ পুত্র, দহি হান্ডি উৎসবে মাতলেন সকলেই, দেখুন ভিডিও

সেলিব্রিটিদের উপস্থিতিতে এখন বেজায় নাজেহাল অবস্থা পাঁচতারা হোটেলগুলোর। পান থেকে চুন খোসলেই রাতারাতি তা ভাইরাল হচ্ছে তাঁদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে এবার অভিযোগ দাম নিয়ে নয়। খাবারে উপস্থিত স্বয়ং মাছির লার্ভা। ছবি তুলে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী মীরা চোপড়া। দাম নিয়ে প্রসঙ্গে অন্য জায়গায়। কিন্তু খাবারের মধ্যে পোকা বিষয়টা কোনও মতেই আর নিতে পারেননি তিনি। তাই সকলের উদ্দেশ্যেই এই পোস্টটি কর বসলেন তিনি। 

আরও পড়ুনঃ বিয়ে করতে চলেছেন আদিত্য! বলিউডে জল্পনা তুঙ্গে, জানুন পাত্রী কে

View post on Instagram

অভিনেত্রীর প্রাতঃরাশের প্লেটে ঘুরে বেড়াতে দেখা গেল বেশ কয়েকটি ছোট ছোট সাদা পোকা! ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই তা নিয়ে সরব সকলেই। একের পর এক পাঁচতারা হোটের কাণ্ড দেখে বেজায় চটেছেন নেটিজেনরাও। শুধু তাই নয়, পোকার ভিডিও ভাইরালও হল রাতারাতি। 

সম্প্রতিই মুক্তি পেয়েছে নায়িকার আগামী ছবির পোস্টার। ছবির নাম সেকশন ৩৭৫। । তারই নায়িকার কপালে প্রাতঃরাশের সঙ্গে জুটলো পোকা! রেগেমেগেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখে ফেললেন, এত টাকা ব্যয় করে পাঁচতারা হোটেলে থাকা। সেখান থেকে যদি এমন ধরনের খাবার আসে তবে বিষয়টি খুবই খারাপ। আহমেদাবাদের একটি হোটেলে ওঠার পরই এই পরিস্থিতির শিকার হন মীরা চোপড়া।