একই সঙ্গে ছবি করতে চান করিনা-করিশ্মা ছবির প্রিমিয়ারে এসে মুখ খুললেন বেবো একাধিক ছবির প্রস্তাব পেয়েছিলেন তাঁরা তবে সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় এখন দুই বোন

কাপুর পরিবারের সদস্য মানেই ছবির জগতে এক ভিন্ন মাপকাঠি। অভিনয় করে সকলের মন জয় করা যেন তাঁদের পারিবারিক রীতি। সেই পরিবারেরই দুই কন্যা করিশ্মা-করিনা। একে অন্যের থেকে বেশ কিছুটা ছোট-বড় হলেও অভিনয় জগতে সমান তালে দর্শকদের নজর কেড়েছেন তাঁরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-'রাধে'র শ্যুটিংয়ে গুরুতর আহত রণদীপ হুদা, এখন কেমন আছেন অভিনেতা

এক সময় করিশ্মা একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন। ঠিক তাঁর পরন্তে বেলায় এসে হাল ধরেছিলেন করিনা। বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়েছিলেন তিনিও। তবে এই দুই তারকা যেন ছবির জগতের দুই অধ্যায়ে বাঁধা। বেশ কয়েকবছর দর্শকেরা করিশ্মা কাপুরকে সেভাবে পর্দায় পায়নি। বিভিন্ন রিয়ালিটি শো-তে এলেও বাস্তবে তিনি ধরা দেননি পর্দায়। তবে সেই অপেক্ষা এবার শেষ। 

আরও পড়ুন-'হোলির প্ল্যান তো রেডি এবার পালা সুইজারল্যান্ডের,' টুইটে দোলযাত্রার শুভেচ্ছা আবিরের...

আরও পড়ুন-'এরাই হল আমার জীবনের নারী', আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা কাজলের...

সম্প্রতি মন্টালহুড ছবির মধ্যে দিয়ে আবারও দর্শকের দর্বাবে ফিরতে চলেছেন তিনি। সেই ছবির প্রিমিয়ারে এসেই ছবি নিয়ে মুখ খুললেন করিনা কাপুর। জানালেন, তাঁদের দুজনের একই সঙ্গে ছবি করার ইচ্ছে থাকলেও মনের মত চিত্রনাট্য পাননি তাঁরা। যদি কোনওদিন তাঁদের উপযুক্ত চিত্রনাট্যের সন্ধান পান তবে তাঁদের একই সঙ্গে কাজ করার ইচ্ছে মিটবে।