সোশ্যাল মিডিয়ায় কার্তিকের নয়া বার্তা। 'বাগবান'র রিমেক নিয়ে কাজ করতে চান অভিনেতা, খুঁজছেন অভিনেত্রী। জাহ্নবী কাপুর উৎসাহ দেখাতেই চীনে শ্যুটিংয়ের কথা বলে বসলেন কার্তিক। 

অমিতাভ বচ্চন অভিনীত বাগবান ছবির রিমেক নিয়ে ভাবতে বসেছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এই বার্তায় দিলেন অভিনেতা। পাশাপাশি ছবির নারী চরিত্রের জন্য অভিনেত্রীদের নিজের এন্ট্রি পাঠাতে বলেছেন। জাহ্নবী কাপুর প্রজেক্ট নিয়ে উৎসাহ দেখাতেই কার্তিক বলে বসেন শ্যুটিং নাকি হবে চীনে। করোনা ভাইরাসের উত্থান যেখান থেকে সেখানেই নাকি শ্যুটিং। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ৮১ বছর বয়সী মায়ের ওয়ার্ক আউট ভিডিও পোস্ট করলেন মিলিন্দ, দেখে অনুপ্রাণিত হবে আপনিও

আরও পড়ুনঃঅঙ্কিতার বিল্ডিংয়ে মিলল করোনা, গত মাসে স্পেন থেকে ফিরেছেন সেই ব্যক্তি

পুরো বিষয়টি আসলে লকডাউনে মজার ছলে তৈরি করা। কেউ যাতে বোর না হয়, কার্তিক তাই এই নতুন পন্থা বের করেছেন সকলকে বিনোদন জোগানোর জন্য। নিজের ছবি একটি অ্যাপে এডিট করে নিজেকে বয়স্ক বানিয়েছেন। সেই ছবি পোস্ট করে বাগবানের রিমেকের কথা বলেন তিনি। এর মধ্যে যোগদান করেছেন অর্জুন কাপুর, ভূমি পেদনেকর, জাহ্নবী কাপুর। জাহ্নবী কমেন্ট করেছিলেন তিনি নিজের এন্ট্রি পাঠাচ্ছেন। তিনি এও লেখেন যে কত্থক তাঁর জানা, পাসপোর্টও আছে। 

View post on Instagram

আরও পড়ুনঃময়ূরের পর তিমি মাছ, দূষণমুক্ত মুম্বইয়ে একে একে দেখা মিলছে নানা জীবের

তখনই কার্তিক জিজ্ঞেস করেন, চাইনিজ ভিসা আছে কিনা জাহ্নবীর। কারণ শ্যুটিং চীনে হবে। করোনা ভাইরাস নিয়ে এই ঠাট্টা নেটিজেনের বেশ পছন্দ হয়েছে। তারা কার্তিকের প্রশংসা শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন লকডাউনের মাঝেও কার্তিক সকলের মনোরঞ্জনের জন্য নানা পোস্ট করে চলেছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

​​​​​​​আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা