শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইরফান বলিউড অভিনেতার চিরবিদায়ে থাকতে পারল না বলিউড মায়ের মৃত্যু সহ্য করতে পারলেন না ইরফান শেষ যে কথা বলেছিলেন অভিনেতা

বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজণিত কারণে অসুস্থ ছিলেন ইরফান খানের মা সাইদা বেগম। সবটাই জানতেন ইরফান। কিন্তু লকডাউনে ছিলেন তিনি নিরুপায়। আসতে পারছিলেন না মায়ের কাছে। তবুও অপেক্ষায় দিন গহুণছিলেন তিনি। কিন্তু রবিবারই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জয়পুরে মায়ের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ভেঙে পড়েছিলেন ইরফান খান। আসতে পারেননি মায়ের কাছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ গর্ভধারিনীর মৃত্যুর পরেই ভর্তি হতে হয়েছিল আইসিইউতে, মা-ছেলের ফের দেখা হল জীবনের ওপারে

এরপরই পাল্টে যায় সবটাই। মায়ে চলে যাওয়ার খবর সহ্য করতে পারলেন না ইরফান। ডুকরে ডুকরে হলেন অসুস্থ। ২০১৮ থেকে যে মারণ রোগ তাঁকে হারাতে পারেনি, ৪৮ ঘণ্টাই শেষ করে দিল সব যুদ্ধ। মায়ের মৃত্যুর তিন দিনের মাথায় অসুস্থ হয়ে পড়লেন ইরফান। সকলেই জানতেন অভিনেতার মনোবল কতটা মজবুত। তাই মৃত্যু তাঁকে হারাতে পারবেন না, বিশ্বাস ছিল আপামর ভক্তকূলের। 

View post on Instagram

তবে ইরফানের সব ইচ্ছে শক্তিকে শেষ করে দিয়েছিল মায়ের মৃত্যুর খবর। চোখের জলে ভেসেছিলেন অভিনেতা। মৃত্যু তাঁকে কেড়ে নেবে, বুঝতে পেরেছিলেন ইরফান। শেষ সময় শুধু একটাই কথা বারেবারে বলেছিলেন ইরফান- মা আমায় নিতে এসেছেন। মায়ের মৃত্যুর চারদিন পরই ইরফান সব ছেড়ে মায়ের কাছে চলে গেলেন। মাকে শেষ দেখা দেখতে না পাওয়ার শোকই হল কাল, জীবনের মায়া ত্যাগ করলেন অভিনেতা অকালেই। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা