টিকটক ভিডিও বানানোর ক্ষেত্রে জুড়ি মেলা ভার মিমি-নুসরাতের সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল এই ভিডিও বলিউড গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন নুসরাত টিকটক ভিডিওর মাধ্যমে ভক্তদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মিমি

টলি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী বলতে যাদের নাম সবার আগে উঠে আসে তারা হলেন মিমি এবং নুসরাত। শুধু অভিনেত্রীই নয় এখন তারা লোকসভার সাংসদ। দুই বঙ্গতনয়ার বন্ধুত্ব সকলেরই জানা। বন্ধুত্বই নয়, পর্দার পিছনের খুনসুটিও নজরে পড়ে সকলেরই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন -ফের ঐশ্বর্যের জন্য জীবন বিপন্ন করলেন শাহরুখ, রক্ষা পেলেন বড় বিপদ থেকে...

অনেকেই বলেন ইন্ডাস্ট্রিতে কেউ কারোর বন্ধু হয় না। এদের ক্ষেত্রে বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা। অফ স্টেজে নিজেদের সম্পর্ক নিয়ে তারা অনেকের থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ। বাংলা সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা রয়েছে এই দুই সাংসদ অভিনেত্রীর। বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের ভিডিও শেয়ার করে তারা ইতিমধ্যেই জনপ্রিয়। এছাড়াও টিকটক ভিডিও বানানোর ক্ষেত্রেও জুড়ি মেলা ভার দুজনেরই।

আরও পড়ুন-প্রেমের জোয়ারে গা ভাসালেন অঙ্কুশ- ঐন্দ্রিলা, দেখুন মনমাতানো ছবি...

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বলিউড গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন নুসরাত। আর সেটি দেখা মাত্রই লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। দেখুন সেই ভাইরাল ভিডিওটি।

View post on Instagram

এছাড়া মিমি যে ভিডিওটি করেছেন সেটা নুসরাতের থেকে পুরোটাই আলাদা। কারণ টিকটক ভিডিওর মাধ্যমে ভক্তদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি। তবে শুধু টিকটক ভিডিওতেই নয়,সোশ্যাল মিডিয়াতেই বেশ অ্যাক্টিভ এই দুই অভিনেত্রী। মাঝে মধ্যেই বিভিন্ন ছবি শেয়ার করতে দেখা যায় এই জুটিকে।

View post on Instagram