মেয়ের মুখে কবিতা পাঠ শুনে আনন্দিত নায়িকানেটিজেনদের প্রশংসায় ছোট্ট আলিশাদূরে থাকলেও শিকড় ভোলেননি নায়িকাভিডিও শেয়ার করে প্রমাণ করলেন অভিনেত্রী 

অবাঙালীদের মুখে বাংলা শুনতে বরাবরই পচ্ছন্দ করেন সকলে। তা বলে বলিউড অভিনেত্রী রীতিমত তালিম দিয়ে তৈরি করলেন মেয়েকে। স্পষ্ট উচ্চারণ বাংলার। বলিউড অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ লাকি চার্ম না কঠোর পরিশ্রম, দুইয়ের ব্যালেন্সেই বাজিমাত জোয়া ফ্যাক্টর

কন্যা যখন সুস্মিতা সেনের তখন ভক্তরা এটুকু আশা করতেই পারেন। হতে পারেন তিনি বলিউড অভিনেত্রী। কিন্তু বাংলার থেকে বিন্ধুমাত্র দূরে রাখেননি নিজের সন্তানদের। তারই নমুনা মিলল এবার। তাঁর ছোট মেয়ে আলিশা সেন অনরগল উচ্চারণ করে গেল হুঁকোমুখো হ্যাংলা। মিষ্টি গলায় এই কবিতা শুনে সাধুবাদ জানালেন নেটিজেনরা।

আট আরও পড়ুনঃ দিনের মাথায় জন্মদিন রণবীরের, তবে সেলিব্রেশন হবে দুটি কারণে, জানালেন আলিয়া

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ সুস্মিতা সেন। বেড়ানো থেকে শুরু করে পারিবারিক ইভেন্ট, মুহুর্তের মধ্যে ভক্তদের জন্য পোস্ট করতে থাকেন যাবতীয় খবরাখবর। এবারও তার ব্যতিক্রম হল না। মেয়ের কবিতা পাঠ শেষ হওয়া মাত্রই তা শেয়ার করলেন সুস্মিতা। 

View post on Instagram

শুধু তাই নয়, সঙ্গে এও লিখলেন- শিকড়ে ঢুকবে যত বেশি, উন্নতিও হবে তত তারাতারি। আমি বোঝাতে পারব না আমি কতটা আনন্দিত। তবে সবথেকে বেশি যা নজর কাড়ল তা হল শেষের অংশে সুস্মিতার লেখা দূগ্গা দূগ্গা।