নতুন ছবির কাজে হাত দিতে চলেছেন কিং খান চলছে চিত্রনাট্য নিয়ে জোড় বৈঠক বেশ কয়েকদিন ধরেই পরিচালক সাজিদের সঙ্গে দেখা গেছে তাঁকে আবার দক্ষিণী ছবির রিমেকে থাকতে পারেন তিনি

শাহরুখ খান অভিনেত শেষ কয়েকটি ছবি সেভাবে জায়গা করে নিতে পারেন বক্স অফিসে। তাই এবার ভেবে চিন্তেই পা ফেলতে চলেছেন কিং খান। কোন ছবির চিত্রনাট্য অনুযায়ী মানানসই তিনি তাও খতিয়ে দেখছেন বর্তমানে। বি টাউনে কান পাতলেই এখন খবর স্পষ্ট এই গুঞ্জণ। ছবির কাজে হাত হাত দিতে চলেছেন শাহরুখ খান। কিন্তু এখনও প্রকাশ্যে সেই খবর জানাননি তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ সঞ্জু-৩০০ মহিলার সঙ্গে সহবাসে সবাই চুপ, কবীর সিং নিয়ে যত প্রতিবাদ! শাহিদ এবার মুখ খুললেন

সম্প্রতিই তাঁর কাছে একটি ছবির প্রস্তাব নিয়ে হাজিয়ে হয়েছিলেন পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। বিগত কয়েকদিনে বেশ কয়েকবার তাঁদের মিটিং করতেও দেখা গিয়েছে। দক্ষিণী ছবির রিমেক মানেই তার এক বিশেষ দর থাকে বি টাউনে, বার বার এসত্য প্রমান হয়ে গিয়েছে। এমন কী খোদ শাহরুখ খান অভিনীত ছবি চেন্নাই এক্সপ্রেসও বেশ প্রশংসিত হয়েছিল। তবে এবারে লুঙ্গি ডান্স নয়, ছবির নাম ল্যান্ড অব লুঙ্গি। এটিও এক দক্ষিণী ছবি ভীরম-এর রিমেক। শাহরুখ খানের এই ছবির চিত্রনাট্য নাকি বেশ পছন্দ হয়েছে। 

তবে এখনই শিলমোহর দিলেন না তিনি। তিনি যে এবার ফিরতে চলেছেন শ্যুটিং ফ্লোরে, সে বিষয় কোনও সন্দেহ নেই। কিন্তু কার পরিচালনাতে বা কোন ছবিতে এখনই খোলসা করে জানাতে নারাজ কিং খান। একের পর এক ছবি ফ্লপ হওয়ার কারণে শাহরুখ খান নিজেই এবার ছবির চিত্রনাট্য নিয়ে বিশেষ চিন্তিত। এক সময় যখন পর পর ছবি ফ্লপ হয়েছে তখন বেশ হতাশাতেই ভুগছিলেন তিনি। তবে এবার নতুন মোড়কে ফিরতে চলেছেন পর্দায়। ফলে শাহরুখ ফ্যানেদের জন্য শিঘ্রই আসতে চলেছে সুখবর।