মাদক খাইয়ে গৃহবধূকে 'ধর্ষণ' নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ার পোষ্ট করে দিল শিক্ষক! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ বর্ধমানের মাধবডিহির ঘটনা

পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান: প্রথমে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে বধূকে ধর্ষণ, তারপর নগ্ন ছবি তুলে পোস্ট করা হল সোশ্যাল মিডিয়ায়! শিক্ষকের 'কীর্তি'তে হতবাক স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি-তে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের বেশ কিছু অংশ

জানা গিয়েছে, অভিযুক্তের নাম শ্যামল কুমার দাস। পূর্ব বর্ধমানের মাধবডিহি এলাকার চকভূড়া গ্রামে একটি কম্পিউটার সেন্টান চালায় সে। পারিবারিক সূত্রে বছর পাঁচেক আগে নির্যাতিতার সঙ্গে পরিচয় হয় তার। ওই গৃহবধূর দাবি, বাড়ি দেখানোর নাম করে তাঁকে আরামবাগে নিয়ে যায় শ্যামল। এরপর মাদক মেশানো ঠান্ডা পানীয় খেয়ে যখন বেহুশ হয়ে যান, তখন ওই নির্যাতিতাকে ধর্ষণ করা হয় এবং শ্যামল ওই মহিলার নগ্ন ছবি তুলে রাখে বলে অভিযোগ। সেই ছবি যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়! অভিযুক্তে হুমকি ভয়ে আর মুখ খোলেননি নির্যাতিতা বধূ।

আরও পড়ুন: সাত সকালে আত্মঘাতী প্রাক্তন রাইফেল শ্যুটার, হাওড়ায় চাঞ্চল্য

নির্যাতিতা বধূর দাবি, গত কয়েক দিন ধরে তাঁর ছেলের মোবাইলে ফোন করে বিভিন্ন ব্যক্তি কুপ্রস্তাব দিচ্ছিল। খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর নগ্ন ছবি ব্যবহার করে ফেসবুকে তিনটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে শ্যামল! সেই অ্যাকাউন্টে আবার ছেলের ফোন নম্বর দেওয়া হয়েছে। এরপর আর চুপ করে থাকেননি, অভিযুক্ত শ্যামল দাসের বিরুদ্ধে এফআইআর করা হয় মাধবডিহি থানায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।