- Home
- Business News
- 8th Pay Commission Pension Hike: অষ্টম পে কমিশনে জ্যাকপট! দেড় লাখ টাকা কি পেনশন মিলবে?
8th Pay Commission Pension Hike: অষ্টম পে কমিশনে জ্যাকপট! দেড় লাখ টাকা কি পেনশন মিলবে?
8th Pay Commission Pension Hike: ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন চালু হতে পারে। এর ফলে পুরনো পেনশন স্কিমের আওতায় থাকা কর্মীদের পেনশন একধাক্কায় অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক কত টাকা পেনশন মিলতে পারে, চলুন দেখে নেওয়া যাক।

সুখবর আসছে!
মোদী সরকার গত বছরের শুরুতে অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করেছিল। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা। বেতন ঠিক কতটা বাড়বে, তা নিয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি। তবে সম্প্রতি একটি নতুন তথ্য সামনে এসেছে।

বদলাতে পারে পেনশনের হিসেব!
অষ্টম পে কমিশনের সিদ্ধান্তে পেনশনের হিসেবনিকেশ বদলে যেতে পারে বলে খবর। বিশেষ করে পুরনো পেনশন স্কিমের (OPS) আওতায় থাকা অবসরপ্রাপ্ত কর্মীরা আশা করছেন, নতুন নিয়মে তাঁদের প্রাপ্ত টাকার পরিমাণ অনেকটাই বাড়বে।
আর্থিক সুবিধা দিতে হবে!
পেনশনের পরিমাণ সংশোধন করার দাবি জানিয়েছে কর্মী সংগঠনগুলি। পাশাপাশি ফ্যামিলি পেনশন বাড়ানো এবং মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আর্থিক সুবিধা দেওয়ার দাবিও উঠেছে।
দেড় লাখ টাকা পেনশন মিলবে?
নতুন ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫, ৩ বা ৩.৫ হতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে যে কোনও একটি কার্যকর হলে, যাঁরা বর্তমানে ২৫ হাজার, ৫০ হাজার বা ৭৫ হাজার টাকা পেনশন পাচ্ছেন, তাঁদের টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে।
নতুন পেনশনের হিসেব!
বর্তমানে পাওয়া বেসিক পেনশনকে ২.৫, ৩ বা ৩.৫ দিয়ে গুণ করলে নতুন পেনশনের আনুমানিক পরিমাণ জানা যাবে। এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও, পেনশন দ্বিগুণ হবে বলেই আশা করা হচ্ছে। সরকারি ঘোষণার পরই সঠিক টাকার অঙ্ক জানা যাবে।

