MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Blinkit Train Delivery: চলন্ত ট্রেনেও এবার ব্লিঙ্কিট পরিষেবা, কীভাবে অর্ডার করবেন? জানুন এক ক্লিকে

Blinkit Train Delivery: চলন্ত ট্রেনেও এবার ব্লিঙ্কিট পরিষেবা, কীভাবে অর্ডার করবেন? জানুন এক ক্লিকে

Blinkit Train Delivery: ট্রেন সফরে জরুরি জিনিস নিতে ভুলে গেছেন? ফোন চার্জার, ওষুধ বা ব্যক্তিগত দরকারি জিনিসপত্র নিয়ে আর চিন্তার কারণ নেই। কুইক কমার্স প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট এবার চলন্ত ট্রেনেই এই পরিষেবা দিচ্ছে।

2 Min read
Author : Moumita Poddar | ANI
Published : Oct 23 2026, 08:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ট্রেনে বসেই এবার থেকে মিলবে ব্লিঙ্কিটের সুবিধা
Image Credit : Gemini AI

ট্রেনে বসেই এবার থেকে মিলবে ব্লিঙ্কিটের সুবিধা

ট্রেনে বসে খিদে পেলে সুইগি বা জ্যামাটোর মতো অ্যাপে খাবার অর্ডার করার সুবিধা আগেই ছিল। যাত্রীরা আগে থেকে অর্ডার করলে নির্দিষ্ট স্টেশনে খাবার পেয়ে যান। এবার একইভাবে জরুরি জিনিসপত্রও ডেলিভারি পাওয়া যাবে। সফরে ফোন চার্জার বা ব্যক্তিগত জিনিস ভুলে গেলে ব্লিঙ্কিট অ্যাপ থেকে অর্ডার করতে পারবেন। তবে সব স্টেশনে এখনও এই সুবিধা নেই। তাই অর্ডার করার আগে আপনার গন্তব্য স্টেশনে পরিষেবাটি আছে কি না, তা দেখে নিতে হবে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ব্লিঙ্কিটের সঙ্গে চুক্তি রেলের
Image Credit : Gemini AI

ব্লিঙ্কিটের সঙ্গে চুক্তি রেলের

সাদার্ন রেলওয়ের সালেম ডিভিশন কুইক কমার্স সংস্থা ব্লিঙ্কিটের সঙ্গে চুক্তি করেছে। এই পার্টনারশিপের মাধ্যমে ট্রেন যাত্রীদের জরুরি জিনিসপত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হয়েছে। এই মডেল সফল হলে ভবিষ্যতে আরও বড় স্টেশনগুলোতেও পরিষেবাটি চালু হবে। তবে এখনই সব জায়গায় এই সুবিধা পাওয়া যাচ্ছে না।

Related Articles

Related image1
Gold Price Drop: ধনতেরাসের আগেই ভারতের বাজারে হু-হু করে কমবে সোনার দাম! বড় ইঙ্গিত বিশেষজ্ঞদের
Related image2
Nita Ambani Net Worth: নীতা আম্বানির নিজস্ব সম্পত্তির পরিমাণ জানেন? শুনলে চোখ কপালে উঠবে!
35
ট্রেনে সফরকালীন ব্লিঙ্কিটের মাধ্যমে কোন কোন জিনিস অর্ডার কতে পারবেন?
Image Credit : Gemini AI

ট্রেনে সফরকালীন ব্লিঙ্কিটের মাধ্যমে কোন কোন জিনিস অর্ডার কতে পারবেন?

ব্লিঙ্কিটের মাধ্যমে যাত্রীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নানা ধরনের জিনিস অর্ডার করতে পারবেন। এর মধ্যে রয়েছে জরুরি ওষুধ, হেলথকেয়ার প্রোডাক্ট, মোবাইল চার্জার এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার জিনিসপত্র। এছাড়া খাবার, স্ন্যাকস এবং বাচ্চাদের দরকারি জিনিসও পাওয়া যাবে। তবে কোন স্টেশনে কী পাওয়া যাবে, তা নির্ভর করবে সেখানকার স্টকের ওপর। ওষুধের মতো কিছু জিনিসের ক্ষেত্রে বিশেষ নিয়ম থাকতে পারে।
45
চলন্ত ট্রেনে কীভাবে ব্লিঙ্কিট করবেন?
Image Credit : Gemini AI

চলন্ত ট্রেনে কীভাবে ব্লিঙ্কিট করবেন?

চলন্ত ট্রেনে দরকারি জিনিস অর্ডার করা খুব সহজ। প্রথমে ফোনে ব্লিঙ্কিট অ্যাপ খুলুন। এরপর যে স্টেশনে ডেলিভারি নিতে চান, সেটি লোকেশন হিসেবে বেছে নিন। দরকারি জিনিসগুলো কার্টে যোগ করুন। অ্যাপে ট্রেনের নম্বর, কোচ বা বার্থের বিবরণ চাইলে তা দিয়ে দিন। অর্ডার কনফার্ম করে ডেলিভারির নিয়মাবলি দেখে নিন। ট্রেন নির্দিষ্ট স্টেশনে পৌঁছালে অ্যাপে দেখানো ডেলিভারি পয়েন্ট থেকে জিনিসগুলো সংগ্রহ করুন।
55
কতদূর পর্যন্ত মিলবে এই পরিষেবা?
Image Credit : Gemini AI

কতদূর পর্যন্ত মিলবে এই পরিষেবা?

অর্ডার করার আগে স্টেশনের লোকেশন, জিনিসের স্টক এবং ডেলিভারির সময় অবশ্যই চেক করে নেবেন। ট্রেন স্টেশনে কতক্ষণ দাঁড়াচ্ছে এবং সেই সময়ের মধ্যে ডেলিভারি নেওয়া সম্ভব কি না, তা নিশ্চিত করা জরুরি। যেহেতু এই পরিষেবা আপাতত কয়েকটি নির্দিষ্ট স্টেশনেই রয়েছে, তাই সব ট্রেন বা স্টেশনে ডেলিভারি পাওয়া যাবে বলে ধরে নেওয়া ঠিক হবে না।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
ব্যবসার খবর
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর
বাংলা খবর
কলকাতার খবর
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Airtel: কিপ্যাড ফোন ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি, ডেটা ছাড়াই ৩ সস্তা প্ল্যান আনল এয়ারটেল
Recommended image2
SIM Binding Rules: ১ জানুয়ারি থেকে এই ফোনগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম!
Recommended image3
AUSTRAHIND 2026: কেরালায় ভারত ও অস্ট্রেলিয়ার সেনার মেগা মহড়া শুরু, চলবে ১ নভেম্বর পর্যন্ত
Recommended image4
Sourav Ganguly: সৌরভের আপত্তি ধোপে টিকল না, শুক্রবারই মুক্তি পাচ্ছে 'দুসরা'
Recommended image5
ভারত নিজের স্বার্থে তেল আমদানিতে বৈচিত্র্য আনছে, হুমকির কারণে নয়: মার্কো রুবিও
Related Stories
Recommended image1
Gold Price Drop: ধনতেরাসের আগেই ভারতের বাজারে হু-হু করে কমবে সোনার দাম! বড় ইঙ্গিত বিশেষজ্ঞদের
Recommended image2
Nita Ambani Net Worth: নীতা আম্বানির নিজস্ব সম্পত্তির পরিমাণ জানেন? শুনলে চোখ কপালে উঠবে!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved