MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • ক্রিপ্টো বাজারে ধস, বিটকয়েনের ভবিষ্যৎ কি অনিশ্চিত? দেখুন আজ কোথায় দাঁড়িয়ে ক্রিপ্টোকারেন্সি

ক্রিপ্টো বাজারে ধস, বিটকয়েনের ভবিষ্যৎ কি অনিশ্চিত? দেখুন আজ কোথায় দাঁড়িয়ে ক্রিপ্টোকারেন্সি

ক্রিপ্টোকারেন্সি বাজারে একটানা পতন অব্যাহত, বিটকয়েনের দাম ৯২,০০০ ডলারের নিচে নেমেছে। মার্কিন সুদের হার এবং স্পট বিটকয়েন ইটিএফ থেকে তহবিল উত্তোলনের মতো কারণে এই পতন ঘটছে। ইথেরিয়াম এবং সোলানার মতো অন্যান্য প্রধান ক্রিপ্টোর দামও কমেছে।

1 Min read
Author : Deblina Dey
Published : Nov 20 2025, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের ক্রিপ্টোকারেন্সি বাজার
Image Credit : our own

আজকের ক্রিপ্টোকারেন্সি বাজার

Crypto Price Today: গত কয়েকদিন ধরে ক্রিপ্টোকারেন্সি বাজারে ধারাবাহিকভাবে নিন্মমুখী ছিল সূচক। বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দামও পড়ছিল ধারাবাহিকভাবেই। বৃহস্পতিবার, ২০নভেম্বর বিটকয়েনের দাম নিন্মমুখী অর্থাৎ রক্তাক্ত।

25
বিটকয়েনের দাম
Image Credit : Pixabay

বিটকয়েনের দাম

বিটকয়েনের দাম প্রাথমিক লেনদেনে সর্বনিম্ন ৯২,০০০- ডলারে পৌঁছেছে। ক্রিপ্টো বাজারে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অক্টোবরে পতন শুরু হওয়ার পর থেকে বিনিয়োগকারীরা ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছেন। আসুন এই পতনের মূল কারণগুলি এবং আজকের ক্রিপ্টো মূল্য…

Related Articles

Related image1
নারীর হাতেই সম্পদ! জানুন সেরা ৫ বিনিয়োগ, যা দেবে আরও ভালো রিটার্ন
Related image2
Digital Gold Investments: ডিজিটাল গোল্ডে বিনিয়োগ কি ঝুঁকিপূর্ণ? সেবির তরফে জারি হল সতর্কতা
35
কেন এই পতন ঘটছে?
Image Credit : Pixabay

কেন এই পতন ঘটছে?

মার্কিন সরকারের সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা ক্রিপ্টোতে বাজি ধরা এড়িয়ে চলছেন। ক্রমাগত বিক্রিও এই পতনের একটি কারণ হতে পারে। গত পাঁচ দিন ধরে, স্পট বিটকয়েন ইটিএফ থেকে তহবিল উত্তোলন করা হয়েছে।

45
ক্রিপ্টো বাজারে বেড়েছে চাপ
Image Credit : Pixabay

ক্রিপ্টো বাজারে বেড়েছে চাপ

এর ফলে ক্রিপ্টো বাজারে চাপ বেড়েছে। বিটকয়েনের দামের চলমান পতন সাত মাসের রেকর্ড ভেঙেছে। ১৮ নভেম্বর, বিটকয়েন ৯০,০০০-ডলারের নিচে ট্রেডিং স্তরে পৌঁছেছে। ক্রিপ্টো বাজারে ছোট বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমেছে। তবে, বৃহৎ বিনিয়োগকারীরা বাজারে আত্মবিশ্বাসী।

55
আজকের ক্রিপ্টো মূল্য
Image Credit : Pixabay

আজকের ক্রিপ্টো মূল্য

ক্রিপ্টো প্রাইসস ওয়েবসাইট অনুসারে, ২০ নভেম্বর, বৃহস্পতিবার বিটকয়েনের দাম ৯২,৫৭৭.৮২ ডলারে লেনদেন হয়েছিল। এক মাসের দামের তুলনায়, এটি ১৪.১৬ শতাংশ হ্রাস। ইথেরিয়াম ৩,০৩৫.৪২ ডলারে লেনদেন হয়েছিল, যা ২১.৪৪ শতাংশ কম। সোলানা ক্রিপ্টোকারেন্সি ১৪৩.৭১ ডলারে লেনদেন হয়েছিল।

দ্রষ্টব্য: ক্রিপ্টোতেও বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এশিয়ানেট নিউজ বাংলা বিনিয়োগের জন্য উৎসাহিত করে না। এই প্রতিবেদন কেবলমাত্র তথ্য প্রদানের জন্য দেওয়া। তাই বিনিয়োগ করতে হলে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
আইসিসি ডিফেন্স সামিট: দেশীয় উৎপাদন ও সামুদ্রিক নিরাপত্তায় কৌশলগত জোরের বার্তা
Recommended image2
অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স? তবুও ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন! ব্যাঙ্কের এই নিয়মটি জানেন তো?
Recommended image3
Stock Market Update: নিফটির বৃদ্ধি পৌঁছে গেল ২৫,৬৫০ পয়েন্টে! স্পাইসজেটের পতন ১০%, বুধের বাজার কেমন?
Recommended image4
Gold Price Rate: ফের বেড়ে গেল সোনার দাম, জেনে নিন কোন শহরে কত টাকায় বিকোচ্ছে সোনা
Recommended image5
মার্চ মাসে Bank Holidays লম্বা তালিকা দেখুন , দোল থেকে রমজান- ছুটি ছুটি ব্যাঙ্কের
Related Stories
Recommended image1
নারীর হাতেই সম্পদ! জানুন সেরা ৫ বিনিয়োগ, যা দেবে আরও ভালো রিটার্ন
Recommended image2
Digital Gold Investments: ডিজিটাল গোল্ডে বিনিয়োগ কি ঝুঁকিপূর্ণ? সেবির তরফে জারি হল সতর্কতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved